আলাউদ্দিন কবির
রংপুর প্রতিনিধিঃ
উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একাডেমির উদ্যোগে বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুর টাউন হল চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজসেবক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি।
রংপুর সাহিত্য একাডেমির সভাপতি মো. হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:জনাব মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত ডিআইজি, আরআরএফ। জনাব মোহাম্মদ রুহুল আমিন , জেলা প্রশাসক, রংপুর।জনাব আখতারুজ্জামান সাজু, অধ্যক্ষ, মাহিগঞ্জ কলেজ, রংপুর।জনাব মাহবুবুল আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, দিনাজপুর।জনাব কে. এম. আরিফুজ্জামান, জেলা কালচারাল অফিসার, রংপুর।অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ (অব:), কারমাইকেল কলেজ, রংপুর।কবি দিলরুবা শাহাদাৎ, সম্পাদক, অঞ্জলিকা সাহিত্যপত্র। বক্তারা তাদের বক্তব্যে রংপুরের সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রংপুর সাহিত্য একাডেমির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, নতুন প্রজন্মকে সুস্থ ও মননশীল ধারায় ফিরিয়ে আনতে এবং সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আলোচনা সভা ও সংবর্ধনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত