বিনোদন ডেস্কঃ
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মা হতে যাচ্ছেন। স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে এটি তার তৃতীয় সন্তান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও প্রকাশ করে নিজের গর্ভধারণের খবর জানান ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরে অ্যান হ্যাথাওয়ে ক্যামেরার সামনে আসেন। প্রথমে দুই হাত দিয়ে পেট ঢেকে রাখলেও পরে হাত সরিয়ে নিজের বেড়ে ওঠা সন্তানের আগমনের সুখবর প্রকাশ করেন। এরপর তিনি নিজের পেটে হাত রেখে হাসেন এবং ভালোবাসার প্রকাশ করেন। অ্যান হ্যাথাওয়ে ও অ্যাডাম শুলম্যান ২০১২ সালে বিয়ে করেন। এই দম্পতির আগে দুই ছেলে রয়েছে। বড় ছেলে জোনাথনের বয়স ১০ বছর এবং ছোট ছেলে জ্যাকের বয়স ৬ বছর। এর আগে চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে নিজের পরিবার নিয়ে কথা বলেছিলেন অ্যান। তিনি জানিয়েছিলেন, দুই সন্তানকে নিয়ে তার সময় খুব আনন্দে কাটছে। পরিবার ও কাজ-দুই দিকই উপভোগ করছেন তিনি। অভিনেত্রী বলেন, সন্তান হওয়ার পর জীবনকে নতুনভাবে অনুভব করেছেন তিনি। মা হওয়ার পর নিজেকে আরও পরিপূর্ণ মনে হয়েছে বলেও জানিয়েছিলেন অ্যান। হলিউডে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া অ্যান হ্যাথাওয়ে এখন তৃতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত