ডেস্ক রিপোর্টঃ
বগুড়া প্রেসক্লাব আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক ও দ্বৈত খেলায় বিজয়ী হয়েছেন সিনিয়র সাংবাদিক মমিনুর রশীদ শাইন। প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউর হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এমনআবু সাঈদ এবং ক্রীড়া সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। ক্যারাম একক রানার্স আপ ও দ্বৈত-বিভাগে চ্যাম্পিয়ন হয়ে মমিনুর রশীদ শাইন কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত