তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে

শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥
রাজধানীর মিরপুরে প্রশাসনের চোখের সামনেই জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের শতকোটি টাকার সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে ডেভেলপার প্রতিষ্ঠান সানভিউ টাওয়ার্সের বিরুদ্ধে। আদালতে মামলা, সরকারি সংস্থার আপত্তি কিংবা রাজউকের উচ্ছেদ অভিযান—কোনো কিছুই থামাতে পারেনি প্রতিষ্ঠানটির দখলযজ্ঞ। অভিযোগ রয়েছে, ভুয়া কাগজপত্রের মাধ্যমে সরকারি জমিকে নিজেদের সম্পত্তি দাবি করে একের পর এক বহুতল ভবন নির্মাণ ও ফ্ল্যাট বিক্রি করছে কোম্পানিটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মিরপুর ৯ নম্বর সেকশনের পল্লবী থানাধীন বাউনিয়া মৌজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রায় ১ দশমিক ৬৫ একর জমি রয়েছে। এর একটি বড় অংশ বর্তমানে সানভিউ টাওয়ার্সের দখলে। সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ করে প্রতিষ্ঠানটি শতকোটি টাকার বাণিজ্য করছে বলে অভিযোগ উঠেছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তথ্যমতে, সিএস ৩১২৪ ও ৩১২৮ দাগভুক্ত অধিগ্রহণকৃত জমির মধ্যে সিএস ৩১২৪ দাগের প্রায় ৩ একর জমি সানভিউ টাওয়ার্স দখল করে রেখেছে। অথচ ওই জমি সরকারের অধিগ্রহণকৃত সম্পত্তি হওয়া সত্ত্বেও নিজেদের ক্রয়কৃত জমি দাবি করে সেখানে বহুতল ভবন নির্মাণ ও ফ্ল্যাট বিক্রি করা হয়েছে। একটি ভবনের কাজ শেষ করার পর বর্তমানে স্বপ্ননগর-২ সরকারি প্রকল্পের দেয়ালঘেঁষে আরেকটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছে।

এ বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজউককে চিঠি দিয়ে অভিযোগ জানায় যে, সরকারি জমি দখল করে অনুমোদনহীন ও নকশাবহির্ভূত ভবন নির্মাণ করা হচ্ছে। পরে রাজউক পল্লবী থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করলেও অভিযানে কেবল ভবনের সামান্য অংশ ভেঙে দায়সারা ব্যবস্থা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, অভিযানে প্রায় দুই ফুটের একটি কার্নিশ ভেঙে অভিযান শেষ করা হয়।

অভিযোগ রয়েছে, অভিযানের পরদিনই সানভিউ টাওয়ার্সের কর্মকর্তারা রাজউকের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর আর কোনো কার্যকর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি। ফলে অভিযানের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জমিকে নিজেদের দাবি করায় সানভিউ টাওয়ার্সের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলাটি বিচারাধীন থাকলেও প্রতিষ্ঠানটি প্রভাব খাটিয়ে নির্মাণকাজ অব্যাহত রেখেছে।

আরও উদ্বেগজনক তথ্য হলো, জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত মূল রেকর্ড বইয়ের যে অংশে সিএস ৩১২৪ দাগের অধিগ্রহণ সংক্রান্ত তথ্য ছিল, সেই অংশ ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। অন্যদিকে সানভিউ টাওয়ার্স যে দলিলপত্রের ভিত্তিতে জমির মালিকানা দাবি করছে, সেগুলোও জেলা প্রশাসকের কার্যালয় থেকেই সংগ্রহ করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জাতীয় গৃহায়নের কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে ওই এলাকায় একটি মডেল মসজিদ নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছিল। সরকারি কর্মকর্তারা স্থানটিও পরিদর্শন করেছিলেন। কিন্তু পরবর্তীতে সেই নির্ধারিত স্থানও দখল করে নেয় সানভিউ টাওয়ার্স।

গৃহায়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মিরপুর এলাকায় প্রতি শতাংশ জমির সরকারি মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। সে হিসাবে প্রতি একর জমির মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। সানভিউ টাওয়ার্সের দখলে থাকা প্রায় ৩ একর জমির সরকারি মূল্যই ১৩৫ কোটির বেশি। বাজারদর বিবেচনায় এ মূল্য আরও কয়েকগুণ বেশি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে সরকারি জমি উদ্ধারে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন জাতীয় গৃহায়নের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযোগ রয়েছে, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি, সাবেক সামরিক কর্মকর্তা এবং স্থানীয় প্রভাবশালীদের সম্পৃক্ত করে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে সানভিউ টাওয়ার্স। ফলে সরকারি সংস্থাগুলোর অভিযানও বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

রাজউকের অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় সানভিউ টাওয়ার্স বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

তবে সীমিত পরিসরে অভিযান চালিয়ে ফিরে আসার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেদিন অন্যান্য স্থানেও অভিযান ছিল। অভিযান পরিচালনার বিষয়টি অনেকাংশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

অভিযোগের বিষয়ে সানভিউ টাওয়ার্সের সভাপতি সাইফুল ইসলাম বলেন, তারা সাগুফতা কোম্পানির মালিক জুয়েল মোল্লার কাছ থেকে জমিটি কিনেছেন। তিনি স্বীকার করেন যে অনুমোদিত নকশার তুলনায় কিছু অতিরিক্ত নির্মাণ করা হয়েছিল, যার কারণে রাজউক ভবনের একটি অংশ ভেঙে দেয়।

জাতীয় গৃহায়নের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারিজুর রহমান বলেন, যে জমিতে সানভিউ টাওয়ার্স বহুতল ভবন নির্মাণ করছে সেটি জাতীয় গৃহায়নের অধিগ্রহণকৃত জমি। জমিটি নিজেদের দাবি করার কোনো বৈধ ভিত্তি প্রতিষ্ঠানটির নেই।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম বলেন, সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের বিষয়টি অত্যন্ত গুরুতর। এ বিষয়ে রাজউককে পুনরায় চিঠি দেওয়া হয়েছে। সরকারের একবিন্দু জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না এবং আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

স্টাফ রিপোর্টার:  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নেতৃবৃন্দ বলেছেন, ভারতীয় পানি আগ্রাসনের কারণে আজ আমাদের দেশ ভয়াবহ বিপর্যয়ের শিকার। আধিপত্যবাদী শক্তির পানি আগ্রাসনসহ যাবতীয় চক্রান্ত সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। জেলা নেজামে ইসলাম পার্টির এক জরুরি মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। বুধবার (২৮ আগস্ট)  সকালে অনুষ্ঠিত এ সভায় সমকালীন পরিস্থিতিতে পার্টির করণীয় ও সাংগঠনিক কর্মতৎপরতা বেগবান করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় নেতৃবৃন্দ দীর্ঘ নির্বাসিত জীবনের পরে কক্সবাজারের কৃতি সন্তান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের কক্সবাজারে প্রত্যাবর্তনকে স্বাগত জানান। জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মুখ্য আলোচনা করেন, সংগঠনের সদ্য কারামুক্ত জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। সভায় বক্তব্য রাখেন, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর

আরও পড়ুন
language Change