আশুলিয়া প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন করেছে প্রাইমারী স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। এসময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবী করে বিক্ষোভ করেন তারা।
আজ দুপুর ১২টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের লালারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এলাকাবাসির উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ঘটনার ৫দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ধর্ষনকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্ভে ধর্ষক বিদেশ সরকারের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান মানববন্ধনে অংশগ্রহনকারীরা। মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, ধর্ষণের শিকার শিশুটির বাবা-মা, লালারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক ও সহকারী শিক্ষকগণ সহ স্থানীয় বাসিন্দারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত