মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি কর্তৃক চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার সীমান্ত এলাকা থেকে পুটন মল্ল ( ১৯ ) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। গতকাল সোমবার ২২ জুন রাতে রামগড় বিজিবির আওতাধীন বাগানবাজার বিওপি টহলদল বাগানবাজার আঁধারমানিক সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে। আটক পুটন মল্ল (১৯) ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থানার রামেন্দ্র নগর গ্রামের বাদল মল্লের ছেলে।
জানা যায়, রামগড় বিজিবির অধীনস্থ আঁধারমানিক বিওপির টহলদল স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তবর্তী উত্তর আঁধারমানিক এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিককে আটক করে। পরবর্তীতে ভূজপুর থানায় হস্তান্তর করে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বিপুল চন্দ্র দে জানান, রামগড় বিজিবি এক ভারতীয় নাগরিক পুটন মল্লকে আটক করে বিকেলে থানায় হস্তান্তর করে। আসামীকে মঙ্গলবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত