তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগদুদকে মামলা

পাঠক সংখ্যা
638

কুমিল্লা প্রতিনিধি॥
ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগপ্রায় আড়াই কোটি টাকা তিনজন মিলে আত্মসাতের অভিযোগে ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ রতন কুমার সাহা ও কলেজের দুই স্টাফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। মামলাটির বাদী কুমিল্লা দুর্নীতি দমন কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোঃ নাজমুস সাদাত। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক ফজলুল হক।
মামলার অপর দুই আসামি হলেন কলেজের সাবেক হিসাব রক্ষক ও বর্তমানে প্রধান সহকারী মোহাম্মদ আবদুল হান্নান এবং অফিস সহকারি কাজে জাহাঙ্গীর আলম।
প্রফেসর রতন কুমার সাহা ২০১৮ সালের ১৫ই ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ৩০ মে পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তিনি একই বছরের জুন মাসের ১১ তারিখ অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন বিয়ার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন,অনুসন্ধান কালে দেখা যায়, প্রফেসর রতন কুমার সাহা, আব্দুল হান্নান ও কাজী জাহাঙ্গীর আলম কলেজের ৪৪টি খাতের অন্যতম বিভিন্ন পরীক্ষা, উন্নয়ন, ল্যাবরেটরি, মিলাদ, পূজা, ব্যবহারিক, ম্যাগাজিন, শিক্ষা সফর, অত্যাবশ্যকীয় কর্মচারী তহবিল ও বিভিন্ন খাত থেকে ভুয়া চাহিদা পত্র বিল ভাউচার ও অনিয়ম করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন।
আরো উল্লেখ করা হয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে মোড় ৪৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ভিন্ন বিষয় বা খাত ভিত্তিক আর্থিক আয় ব্যয় নির্বাহ করা হয়ে থাকে। তার মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড এর তিনটি হিসাব কুমিল্লা কর্পোরেট শাখা ও একটি হিসাব কুমিল্লা শিক্ষা বোর্ড শাখায় এবং অবশিষ্ট ৪০টি হিসাব পূবালী ব্যাংক লিমিটেড ভিক্টোরিয়া কলেজ শাখার মাধ্যমে পরিচালিত। অনুসন্ধানে প্রাপ্তর রেকর্ড অনুযায়ী, প্রফেসর রতন কুমার সাহা ২০১৮ সালের ১৫ই ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান কালে ৪৪টি ব্যাংক হিসাবে স্থিতি ছিল সাত কোটি ১৫ লক্ষ ২৯ হাজার ৭২৮ টাকা এবং পরবর্তীতে ২০১৯ সালের ১১ই জুন পরবর্তী অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভুঁইয়ার নিকট দায়িত্ব অর্পণ কালে ওই স্থিতির পরিমাণ ছিল ৫ কোটি ৫৩ লক্ষ ৫৮ হাজার ৫৪৬ টাকা। এই তথ্য পেয়ে কলেজের অর্থ আত্মসাৎ এর অভিযোগ উত্থাপিত হওয়ায় অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর পরই ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক পর্যায়ের পাঁচ জন শিক্ষক সমন্বয়ে একটি অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি গঠন করেন। কমিটি তাদের প্রতিবাদনে ভিক্টোরিয়া সরকারি কলেজের বিভিন্ন তহবিল, ২২টি খাতের আয় ব্যয় পর্যালোচনা শেষে এগুলোতে বিল ভাউচার নেই, এমনকি ব্যয়ের অস্তিত্ব নেই, সংশ্লিষ্ট বিভাগের বা কমিটির রিকুইজিশন নেই, মালামাল গ্রহণ বা বিতরণের প্রমাণ নেই কিংবা বিধিমতাবেক ক্রয় অর্থ ব্যয় হয়নি বলে উল্লেখ করেন। তারা প্রফেসর রতন কুমার সাহা কর্মকালীন বিভিন্ন আর্থিক অনিয়ম ও আত্মসাৎ এর তথ্য আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির করা করা অভিযোগ সংশ্লিষ্ট ব্যয় ভাউচার সমূহ এবং খরচের চাহিদা পত্র যাচাইসহ সেগুলোতে স্বাক্ষরকারী এবং চাহিদা প্রদানকারী কর্মচারী ও শিক্ষকগণের লিখিত বক্তব্য গ্রহণ করে প্রতিবেদন উল্লেখ করা হয় – ভাউচারে রিকোজেশনের স্বাক্ষর তাদের নয়। প্রকৃতপক্ষে না হলেও বা ব্যয়ের ভিত্তি না থাকা সত্ত্বেও ভাউচারগুলো পাস করে ব্যয় দেখানোর মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্ট রতন কুমার সাহা, হিসাব রক্ষক আব্দুল হান্নান এবং ক্যাশিয়ার কাজী জাহাঙ্গীর আলমের পরস্পর যোগ সাজশে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা ২কোটি ৪০ লাখ ৯২ হাজার ৯৬০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতীমান হয়।
দুদকের উপ-পরিচালক ফজলুল হক জানান, মামলাটি তদন্ত করতে এখন একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে। তিনি মামলার তদন্তে প্রয়োজনীয় যেসব পদক্ষেপ নেয়ার সেগুলো পর্যায়ক্রমে করে যাবেন। আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যা যা করণীয় তার কোন ব্যতয় ঘটবে না।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লাল কার্ড পোস্টে তোলপাড় হাসনাত আবদুল্লাহ

লাল কার্ড পোস্টে তোলপাড়: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্টারঃ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত পোস্টকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। সোমবার (২৭ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি সংক্ষিপ্তভাবে লেখেন, লাল কার্ড। তবে পোস্টটি কাকে বা কোন প্রেক্ষাপটে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা না থাকায় নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। পোস্টটি ঘিরে মন্তব্যের ঘরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেন, আগে হলুদ কার্ড দিলে ভালো হয়। আরেকজন লেখেন, হলুদ কার্ড না দিয়ে লাল কার্ড কেমনে কি। সংক্ষিপ্ত হলেও পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ শুরু হয়। অনেকে এটিকে প্রতীকী বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার প্রতি ইঙ্গিত খুঁজে বের করার চেষ্টা করছেন। এদিকে, পোস্টের বিষয়ে হাসনাত আবদুল্লাহর

আরও পড়ুন
language Change