হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একসঙ্গে তিন নবজাতকের লালন-পালনের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের এক অটোচালক বাবা। তিন সন্তান হাসান, হোসেন ও মিমের জন্মের আনন্দের মাঝেই দুধ ও দৈনন্দিন খরচ সামলাতে দিশেহারা হয়ে পড়েছেন রাসেল মোল্লা। পারিবারিক সূত্রে জানা যায়, গোলখালী ইউনিয়নের বাসিন্দা রাসেল মোল্লা অটো চালিয়ে সংসার চালান। আগে স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক কন্যাসন্তান নিয়ে কোনোভাবে সংসার চললেও গত ২ মার্চ একসঙ্গে তিন নবজাতকের জন্মের পর পারিবারিক ব্যয় কয়েকগুণ বেড়ে যায়।
রাসেল মোল্লা বলেন, বর্তমানে নবজাতকদের জন্য শুধু কৌটার দুধ কিনতেই মাসে প্রায় ৩০ হাজার টাকার প্রয়োজন হচ্ছে, যা তার পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি আরও জানান, এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে নিয়মিত অটো চার্জ দিতে না পারায় অনেক সময় তার আয়ও বন্ধ থাকে। এ অবস্থায় সন্তানদের খাবার ও চিকিৎসার খরচ মেটাতে ধার-দেনার ওপর নির্ভর করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, রাসেল অত্যন্ত পরিশ্রমী মানুষ হলেও একসঙ্গে তিন নবজাতকের ব্যয় বহন করা তার মতো স্বল্প আয়ের পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। তারা পরিবারটির জন্য সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। পরিবারটিও সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনের সহযোগিতা কামনা করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত