মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩ নেতাকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান চলমান রয়েছে। সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, রতনকান্দি ইউনিয়ন শাখা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: বাবুল মিয়া, পৌরসভার ০১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো: সানি এবং ০১ নং ওর্য়াড শ্রমিক লীগের সাবেক সভাপতি মো: শরিফুল ইসলাম।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান দৈনিক সবুজ বাংলাদেশ’কে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জেলাজুড়ে অপরাধী ও আইন-শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত