তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

নির্বাচন বানচাল করার জন্যই বিএনপি জামাত ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করেছে: নাছিম

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন,
দেশের মানুষ শান্তিপূর্ণ নির্বাচন চায়। বাংলাদেশ আওয়ামী লীগও চায় দেশে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, যে নির্বাচনে দেশের মানুষ শান্তিতে ভোট দিতে পারবে। বিএনপি-জামাত কখনোই চায়না দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। তাই তারা নির্বাচনকে বানচাল করার জন্য ইতিমধ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করেছে।

শুক্রবার (৪ আগষ্ট, ২০২৩) সকালে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, শোকের মাস আগস্ট শুরু হয়েছে। ১৯৭৫ সালের এ মাসে পাকিস্তানের প্রেতাত্মারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। সেই খুনিদের দলেরা এখনো বাংলাদেশে রয়েছে। এরা দেশের রাজনীতিকে ধ্বংস করেছে এবং দেশের সংবিধানকে কলঙ্কিত করেছে। এরাই দেশে সামরিক শাসক কায়েম করেছিলো। এখন তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের শান্তির জন্য রাজনীতি করে।যারা দেশে সন্ত্রাসের রাজনীতি করে এবং সন্ত্রাসী কায়দায় রাস্তা অবরোধ করে মানুষের সম্পদ নষ্ট করে, গাড়িতে আগুন দেয়, তাদের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।এই গোষ্ঠী এখনো আবার তাদের পুরনো ধারায় ফিরে গিয়েছে।এরা অগ্নি সন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে।

স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বাহাউদ্দিন নাছিম বলেন,বিএনপি-জামাত দুর্যোগে কখন মানুষের পাশে দাঁড়ায়নি। করোনা কালীন সময়ে এরা মানুষকে সহযোগিতা করেনি। আপনারা তা করেছেন। কৃষকের ধান কেটে দিয়ে তার ঘরে পৌঁছে দিয়েছেন।করোনায় আপনারাই অক্সিজেন নিয়ে, খাবার নিয়ে, অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে, লাশ দাফন করে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা বলতে পারি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানুষের জন্য রাজনীতি করে,সব সময় মানুষের পাশে দাঁড়ায়। মানুষের পাশে দাঁড়ানোর একটি আদর্শিক সংগঠন হলো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

ডেঙ্গু বিষয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের পাশে দাঁড়াতে চাই।আজকে সারাদেশে শিশু থেকে আরম্ভ করে যুবক, বৃদ্ধ, সকলেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং অনেকেই মৃত্যুর মুখে পতিত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতোমধ্যে ডেঙ্গুর হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য ঘোষণা দিয়েছেন। দেশের মানুষকে সহযোগিতা করার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করছে। ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরি করা সরকারের একার পক্ষে সম্ভব নয়।এটা সকল নাগরিকের দায়িত্ব। এটি কোন একক রাজনৈতিক দলের দায়িত্ব নয়, সকল রাজনৈতিক দলের দায়িত্ব। সবাইকে সচেতন থেকে কাজ করতে হবে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াদেজ মিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলী।

উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবদুল আলীম বেপারী, সালেহ মোহাম্মদ টুটুল, কাজী মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, আ ফ ম মাহাবুবুল হাসান মাহাবুব, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, মহানগর দক্ষিণ এর সভাপতি কামরুল হাসান রিপন, উত্তর এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম সহ নেতৃবৃন্দ।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা

জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়া হবে বলে অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। ঘোষণাপত্রের ২৪ অংশে বাংলাদেশের জনগণ জুলাই গনঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে জুলাই ঘোষণাপত্র দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ ঘোষণাপত্র পাঠ করেন। এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের

আরও পড়ুন
language Change