শেখ তাইজুল ইসলাম
মোংলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলার জয়মনিতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৪ জুন) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় জয়মনি উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ক্যাম্পেইনে এলাকার ২২১ জন অসহায়, গরীব, দুঃস্থ মানুষ ও শিশুকে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, বাংলাদেশ কোস্ট গার্ড তার সূচনালগ্ন থেকেই উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে এরই ধারাবাহিকতায় উপকূলের দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা দিতে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। জনস্বার্থে কোস্ট গার্ডের এই ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উলেখ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত