তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

টিকটকের রমরমা বাণিজ্যে দিশেহারা তরুণ সমাজ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

বাংলাদেশে ‘টিকটক’ অ্যাপের ব্যবসা বাড়াতে হঠাৎ করেই দেশের শিল্পী, অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে শুরু করা হয়েছে প্রচার-প্রচারণা। নাচ-গান-সিনেমার সংলাপ কিংবা রান্নার রেসিপিও মিলছে টিকটক ভিডিওতে। তবে, টিকটকের অশ্লীল ভিডিও, মাদক সেবনসহ আপত্তিকর বিভিন্ন ভিডিওর কারণে যখন দক্ষিণ এশিয়ার দেশগুলো টিকটককে একে একে বন্ধ করা শুরু করেছিল, সেই নিষেধাজ্ঞা কী করে অতিক্রম করল টিকটক? অনুসন্ধানে জানা যায়, বড় অঙ্কের লেনদেনে বাংলাদেশে নির্বিঘে কার্যক্রম চালিয়ে যাচ্ছে টিকটক। এ দেশে টিকটকের রমরমা বাণিজ্যে দিশেহারা যুবসমাজ।

রুচিহীন ভিডিও দিয়ে ডিজিটাল দুনিয়ায় অন্যের মনোযোগ আকর্ষণ করে নিজের পরিচিতি পাওয়ার প্রবণতাকে ভয়াবহ মানসিক অসুস্থতা বলছেন মনোবিদরা। টিকটক একদিকে যেমন অশ্লীল রুচিহীন কর্মকাণ্ডের বিস্তার ঘটাচ্ছে, অন্যদিকে তৈরি করছে মানসিক বৈকল্য।

গুলশানে এক রিকশাচালক বাসের সঙ্গে পাল­া দিয়ে রিকশা চালাচ্ছিলেন। এর মধ্যেও মোবাইল ফোনে সচল রেখেছেন টিকটক অ্যাপ। রিকশা চালাচ্ছেন আর পছন্দের গানের সঙ্গে ক্রমাগত মুখোভঙ্গি করে ঠোঁট মিলিয়ে যাচ্ছেন। ভিডিওটি আপ হলে লাইক, শেয়ারের বন্যা বইবে বলে ধারণা তার। ঝুঁকিপূর্ণ এ কাজ করতে গিয়ে ঘটতে পারত বড় দুর্ঘটনা।

২০১৬ সালে চীনে টিকটকের জন্ম হলেও সেখানে এখন এটির ব্যবহার অনেক কম। অথচ বাংলাদেশে এই অ্যাপটি জনপ্রিয়তায় এক নম্বরে।

সামাজিকমাধ্যমে লেখালেখি করা রাজীব নূর বলেন, আমি গত দুই মাস ধরে নিয়মিত এক ঘণ্টা করে টিকটক দেখেছি। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। টিকটক অন্য এক দুনিয়া। ইয়াবার চেয়ে কোনো অংশে কম নয় টিকটক নেশা। দুই-একটা উদাহরণ আমি দিচ্ছি। একজন বয়স্ক লোক টিকটক করছেন। পঞ্চাশের উপরে তার বয়স। লাল চুল, লাল দাড়ি। নাগিন নাচ দিয়ে এই লোক টিকটক করছেন। অতি কুৎসিত তার অঙ্গভঙ্গি। কোনো রুচিশীল মানুষ এরকম অঙ্গভঙ্গি করতে পারে না।

আরেকজন আছে এরকম বদ টিকটকার। অসুস্থ ও প্রতিবন্ধী দাদা বিছানায় শুয়ে আছেন। দাদার জীবন যায় যায় অবস্থা। টিকটকার অসুস্থ দাদার চার পাশে ঘুরে ঘুরে নেচে নেচে টিকটক করছে। সে প্রচুর লাইক পেয়েছে। তার ফলোয়ারও প্রচুর। কথা হলো এখানে এত লাইক দেওয়ার কী আছে? কারা এখানে লাইক দিচ্ছে? ছেলেটা বাজে মানসিকতার পরিচয় দিয়েছে। এই টিকটক প্রজন্ম পাগল হয়ে গেছে। রিকশায় টিকটক করছে, বাথরুমে টিকটক করছে, বাস, গাড়ি, সিএনজি অটোরিকশা, ফাস্টফুডের দোকান, শপিংমল, ফুটপাত, রান্নাঘর, অফিস, বারান্দা, পার্ক, বাইক এমন কোনো জায়গা বাদ নেই যেখানে টিকটক করছে না। এটা অসুস্থ মানসিকতার লক্ষণ। এই প্রজšে§র ছেলেমেয়েদের অভিভাবকরা কি দেখছে না? কোন দিকে যাচ্ছে তাদের সন্তান? এদের ভবিষ্যৎ কী? এদের কথা কেউ ভাবছে না কেন?

ফেরদৌস আল মোত্তাকিন এবং টিকটক : ২০২২ সালের ১৭ জানুয়ারি বগুড়া জেলার ফেরদৌস আল মোত্তাকিনকে টিকটকের হেড অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন্স অফিসার হিসাবে নিয়োগ দেয় কোম্পানিটি। মূলত বাংলাদেশ, ভারত, নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নীতি-নির্ধারকদের সঙ্গে টিকটকের হয়ে সুসম্পর্ক তৈরি করে, নিষিদ্ধ হওয়া ঠেকানো এবং ইতিবাচক প্রচারণা বাড়িয়ে টিকটক কোম্পানির ব্যবসা বাড়ানোর দায়িত্ব দেয়া হয়। দুবাই অফিসে নিয়োগপ্রাপ্ত ফেরদৌস আল মোত্তাকিন চাকরির সুবাদে পরিবারসহ থাকছেন সেখানে।

সম্প্রতি সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশে নতুন করে টিকটক ব্যবসা চাঙ্গা করতে বিভিন্ন দপ্তরে মোটা অঙ্কের টাকা দিচ্ছে কোম্পানিটি। যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার এই অ্যাপটি এ দেশে যেন বন্ধ করে দেওয়া হয় তার দাবি উঠেছে সচেতন মহলে।

ফেরদৌস আল মোত্তাকিনের সঙ্গে এ বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল ধরলেও টিকটকের প্রসঙ্গ এড়িয়ে যান।

কে এই ফেরদৌস আল মোত্তাকিন? আর কেনইবা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে টার্গেট বানিয়ে দেশে দেশে গিয়ে টিকটকের হয়ে নীতিনির্ধারকদের বাগে আনার দায়িত্ব দেওয়া হলো তাকে?

বগুড়া সদরের জহুরুল নগরের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ফেরদৌস মোত্তাকিন ওরফে তুশার ২০০৮ এবং ২০০৯ সালে অবৈধ ভিওআইপি ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এমন অভিযোগ করেছেন বগুড়ার স্থানীয় জনগণ। বগুড়ার বিভিন্ন ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে ঠকিয়ে অনেক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ভিওআইপি ব্যবসার অবৈধ টাকা দিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার অ্যাস্যুরেন্স সিটি অ্যাপার্টমেন্টে বিলাসবহুল ফ্ল্যাট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ সিঙ্গাপুরের ব্যাংকে একাধিক এফডিআর করেন ফেরদৌস আল মোত্তাকিন। আফ্রিকার একটি মোবাইল কোম্পানি জিএসএমএ’তেও চাকরি করতেন তিনি। হঠাৎ করে তার শত কোটি টাকার মালিক হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।

অনুসন্ধানে জানা গেছে, ট্রাভেল এজেন্সি ‘ভিসাথিং’-এর চেয়ারম্যান ফেরদৌস মোত্তাকিন আদম ব্যবসার সঙ্গেও জড?িত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘রোমানিয়া ইনফরমেশন হেল্প ফর বাংলাদেশি’ নামের একটি প্রাইভেট গ্র“পে ফেরদৌস আল মোত্তাকিনের ব্যবসা প্রতিষ্ঠান ভিসাথিং-এর প্রতারণা ও জালিয়াতি নিয়ে লাইভ প্রচার করা হয় গত ১১ জুন, ২০২৩ বাংলাদেশ সময় রাত ৮টায়। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন-টুয়াবের সদস্য (সদস্য নং-২৬১) ফেরদৌসের বিরুদ্ধে আদম ব্যবসা ও প্রতারণার অভিযোগ মেলে। ফেরদৌসের অবৈধ সম্পদের তদন্ত চান ভুক্তভোগীরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইউপিডিএফ এর প্রেস ব্রিফিং

ইউপিডিএফ এর প্রেস ব্রিফিং

মো: মাসুদ রানাঃ ইউপিডিএফ (গনতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি, দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর বিরুদ্ধে সোসাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে ব্যাখা তুলে ধরে প্রেস ব্রিফিং এর আয়োজন করেছে সংগঠনটি। শনিবার (১৭ জানুয়ারি ) সকালে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর পার্টির কার্যালয়ে এই আয়োজন করা হয়। এতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) সমীরণ চাকমা ( চারমিং), সাধারন সম্পাদক অমল কান্তি চাকমা,সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দিপন চাকমা,কেন্দ্রীয় সদস্য সবিনয় চাকমাসহ পার্টি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে জানানো হয়, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) এবং সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দূর্নীতি,অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণসহ অর্থ উপার্জনের জন্য ইয়াবা উৎপাদন করে বাজার জাতকরণসহ

আরও পড়ুন
language Change