ইসমাইল মাহমুদ। মৌলভীবাজারঃ
সীমান্তে অনুপ্রবেশ কিংবা ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে একটি সচেতনতামূলক বৈঠক বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, সিন্দুরখান বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো. কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সিন্দুরখান ইউপি'র সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী বক্তব্য রাখেন। এসময় সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সকলকে সচেতন করা হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পুশইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ করা সম্ভব হবে মর্মে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত