তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা  

সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

পাঠক সংখ্যা
638

এম ইদ্রিস আলী
সাতক্ষীরা প্রতিনিধিঃ

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার পেশাজীবীদের নিয়ে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৫ জুন) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, সমবায় কর্মকর্তা মুর্শিদ হাসান তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সানজিদা খাতুন এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপক শাহিনুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১০টি ভিন্ন পেশার ৩০ জন অংশগ্রহণকারীকে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, যোগাযোগ কৌশল, নেতৃত্বগুণ, আর্থিক ব্যবস্থাপনা, আত্মকর্মসংস্থান এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ৩০ জন অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন

ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাংগঠনিক দক্ষতা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূলভিত্তিক সক্রিয় রাজনীতির কারণে সভাপতি পদে আলোচনায় উঠে এসেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক নির্বাচিত কমিশনার আলহাজ্ব মোশারফ হোসেন খোকনের নাম। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বর্তমানে সংগঠন পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে ত্যাগী, পরীক্ষিত ও মাঠপর্যায়ের নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্ব দেওয়ার কারণে মোশারফ হোসেন খোকন সভাপতি পদে অন্যতম শক্ত অবস্থানে রয়েছেন।

আরও পড়ুন
language Change