শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ
পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বরাবর মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অভিযোগ গুলো দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে গঠিত বিশেষ ‘সালিশী টিম’ মোংলার ৬টি ইউনিয়নের মধ্যে ৬নং চিলা ইউনিয়নে এই সালিশী টিমের কার্যক্রম ও গতিশীলতা বর্তমানে সবচেয়ে বেশি নজর কেড়েছে, যা উপজেলার অন্য ইউনিয়নগুলোর তুলনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ৬নং চিলা ইউনিয়নে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত ৩ এপ্রিল ২০২৬ ইং থেকে ৮ জুন ২০২৬ ইং পর্যন্ত চিলা ইউনিয়ন থেকে প্রতিমন্ত্রীর দপ্তরে মোট ৪০টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে ইতিমধ্যে ১১টি অভিযোগ সম্পূর্ণ নিষ্পত্তি করেছে স্থানীয় সালিশী টিম।
বাকি অভিযোগগুলোর মধ্যে বর্তমানে ২০টি তদন্ত ও নিষ্পত্তি প্রক্রিয়ায় চলমান রয়েছে। এছাড়া জটিল ও আইনি প্রক্রিয়ার কারণে ৬টি অভিযোগ থানা কমিটির কাছে প্রেরণ করা হয়েছে এবং ২টি অভিযোগ সফল আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অভিযোগের সার্বিক অগ্রগতি ও প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে সালিশী টিমের সদস্যরা জানান, আমরা অত্যন্ত ধৈর্য, গুরুত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে তা নিষ্পত্তির চেষ্টা করছি। যেহেতু অভিযোগগুলোর সিংহভাগই জমিজমা সংক্রান্ত জটিলতা ও সীমানা বিরোধ নিয়ে, তাই সঠিক তথ্য-প্রমাণ ও সরেজমিনে যাচাই করতে স্বাভাবিকভাবেই একটু বেশি সময় লাগছে। তবে আমাদের লক্ষ্য কাউকে ক্ষতিগ্রস্ত না করে শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করা।
চিলা ইউনিয়নের সালিশী টিমের সদস্যরা হলেন
আবু তালেব হাওলাদার বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান চিলা ইউনিয়ন পরিষদ মোঃ ফারুক হাওলাদার (সভাপতি চিলা ইউনিয়ন বিএনপি) মোঃ কাজল খান (সাধারণ সম্পাদক চিলা ইউনিয়ন বিএনপি) মোঃ আনোয়ার শেখ (সাংগঠনিক সম্পাদক চিলা ইউনিয়ন বিএনপি) মোঃ হালিম শেখ (বিএনপি নেতা) মোঃ সাইফুল শিকদার (যুবদল নেতা)
চিলা ইউনিয়নের সালিশী টিমের এই স্বচ্ছ ও গতিশীল কার্যক্রমের ওপর দিন দিন সাধারণ মানুষের আস্থা বাড়ছে যার প্রমাণ স্বরূপ গত সপ্তাহে এই টিমের ওপর ভরসা রেখে স্থানীয় ভুক্তভোগীরা আরও নতুন ১৯টি অভিযোগ জমা দিয়েছেন নতুন করে অভিযোগ জমা দেওয়া একজন বাদী নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন আমরা আশাবাদী যে এই সালিশী টিমের মাধ্যমেই আমাদের দীর্ঘদিনের বিরোধের একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান মিলবে তাদের কাজের প্রতি আস্থা আছে বলেই আমরা এখানে অভিযোগ করেছি। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই সালিশী টিম যেভাবে তৃণমূলে মানুষের দোরগোড়ায় গিয়ে আইনি জটিলতা ছাড়াই বিরোধ মীমাংসা করছে তা মোংলার অন্য ইউনিয়নগুলোর জন্য একটি দারুণ মডেল হতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত