সাভার-আশুলিয়াঃ
সাভারের আশুলিয়া থানাধীন নবীনগর কুরগাঁও এলাকায় বৈধ ব্যবসার আড়ালে এক যুবকের বিরুদ্ধে মাদক সিন্ডিকেট পরিচালনা, ৫ই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, নারীদের ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি সহ ভয়াবহ ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের নাম বিজন কুমার সরকার পিতা- স্বপন কুমার সরকার। তিনি বর্তমানেকুরগাঁও ১ নম্বর গলির বাসিন্দা। ৫ ই আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও ছাত্র লীগের রাজনীতি অনুসন্ধানে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আশুলিয়া থানা ছাত্র লীগের সাবেক সভাপতি শামীমের প্রত্যক্ষ ছত্র ছায়ায় এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন বিজন।
তিনি পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবায়ের এবং সাধারণ সম্পাদক সোহাগের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের দিন আশুলিয়া থানা ছাত্রলীগ সভাপতি শামীমের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা এবং নবীনগরে সাধারণ ছাত্রদের ওপর যে বর্বরোচিত ও সশস্ত্র হামলা চালানো হয়, বিজন তাতে সক্রিয় ভাবে অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে বিজন ও তার বন্ধু জুবায়ের মিলে জাহাঙ্গীরনগর আমতলা এলাকায় দীর্ঘদিন ডিশ ও ইন্টারনেটের (নেট) ব্যবসা এককভাবে নিয়ন্ত্রণ করেন। এছাড়া ক্ষমতার জোরে বিভিন্ন দোকানে বাকি খাওয়া, জোরপূর্বক মালামাল লুট করা এবং পাওনা টাকা চাইলে দোকানদারদের মারধর ও জীবন নাশের হুমকি দেওয়া ছিল তাদের নিত্যদিনের কাজ।
টেন্ডার বাজি ও অবৈধ মাটি
কাটা ৫ই আগস্টের পটপরিবর্তনের আগে পাথালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন বিজন। ক্ষমতার জোরে বিভিন্ন এলাকায় অবৈধ মাটি কাটা এবং জমি দখলের সিন্ডিকেটের সাথে জড়িয়ে রাতারাতি বিপুল অর্থ-সম্পদের মালিক বনে যান তিনি। ক্ষমতার পরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে পুনরায় সেই অবৈধ টাকার দাপটে এলাকায় নতুন করে অপরাধের জাল বিস্তার করছেন এই যুবক। সেলুনের আড়ালে কোটি টাকা, নেপথ্যে ‘টর্চার সেল’ ও মাদক আড্ডা বিজনের পরিবার তাকে ভদ্র সন্তান হিসেবে দাবি করলেও এবং এলাকায় তার একটি নামমাত্র ‘শীল নির্মাণ’ (সেলুন/ক্ষুর-কাঁচির দোকান) ব্যবসা থাকলেও, প্রকৃতপক্ষে তার আয়ের বড় অংশই আসে অপরাধ জগৎ থেকে। কোনো দৃশ্যমান বড় বৈধ ব্যবসা না থাকলেও লাখ লাখ টাকার লেনদেন এবং বিলাসবহুল মোটর সাইকেল নিয়ে শোডাউন দেওয়া তার নিয়মিত অভ্যাস।
অভিযোগ রয়েছে, কুরগাঁও এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সেটিকে মিনি বারের মতো ব্যবহার করছেন বিজন ও তার সহযোগীরা। সেখানে নিয়মিত মদ, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন মাদকের আসর বসে। অতি সম্প্রতি উক্ত আসরে মাত্রাতিরিক্ত মদপানের কারণে এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ব্যক্তির স্ত্রী তাকে উদ্ধার করতে এলে বিজন নিজেকে ভুয়া এমবিবিএস ডাক্তার' পরিচয় দিয়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। এই মাদক সেবন ও নাচ-গানের একাধিক ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড বর্তমানে এই প্রতিবেদকের হাতে রয়েছে। হানি ট্র্যাপ, ব্ল্যাকমেইল ও নারী কেলেঙ্কারির সিন্ডিকেট বিজনের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ হলো একটি সুসংগঠিত ‘হানি ট্র্যাপ’ বা ব্ল্যাকমেইল চক্র পরিচালনা করা। এই চক্রে রাজু, নয়ন, শামিম, সুজন সহ বেশ কয়েকজন যুবক এবং কয়েকজন অজ্ঞাতনামা নারী জড়িত।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, এই চক্রের নারীরা প্রথমে বিভিন্ন বিত্তবান বা সরল মানুষকে প্রেমের ফাঁদে ফেলে উক্ত ভাড়া বাসায় নিয়ে আসে। পরবর্তীতে বিজন ও তার সহযোগীরা তাদের আপত্তিকর অবস্থায় আটকে রেখে ভিডিও ধারণ করে এবং লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এছাড়া বিজনের বিরুদ্ধে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিক পরকীয়া সম্পর্ক স্থাপন, জোরপূর্বক শারীরিক সম্পর্ক, গৃহবধূদের গর্ভবতী করা এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতো নিকৃষ্ট সামাজিক অপরাধের অভিযোগ রয়েছে। ভয়ে মুখ খোলে না কেউ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসী জানান, বিজনের এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কথা বলতে বা বাঁধা দিতে সাহস পায় না। কেউ প্রতিবাদ করলে তাকে মারধর, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর অডিও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি এবং ত্রাসের সৃষ্টি করা হয়। এলাকাবাসীর দাবি, বিজনের ড্রাগ টেস্ট (ডোপ টেস্ট) করা হলেই তার মাদকাসক্তির প্রমাণ মিলবে। ৫ই আগস্টের হামলাকারী ও এই সংঘবদ্ধ অপরাধী চক্রের হাত থেকে কুরগাঁও এলাকার সাধারণ মানুষ কে বাঁচাতে এবং তদন্তপূর্বক বিজনের গডফাদার ও সহযোগী নারী-পুরুষদের আইনের আওতায় আনতে সাভার-আশুলিয়া থানা পুলিশ এবং ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত