মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আদালতের দুইটি জিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় জিআর-৫৮/২৫ ও জিআর-২৮/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ফজর আলী (২০)-কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফজর আলী কবাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মনু মিয়ার ছেলে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে আদালতের জারি করা দুইটি গ্রেফতারি পরোয়ানা ছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত