তারিখ লোড হচ্ছে...

একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
পাঠক সংখ্যা
638

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধিঃ

ভারত থেকে সীমান্তপথে আসা মাদক ও চোরাচালান প্রতিরোধে সাতক্ষীরা ব্যাটেলিয়ন (৩৩ বিজিবি) চলমান অভিযানে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। গত ১৬ মাসে সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে পরিচালিত ধারাবাহিক অভিযানে ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে এ বাহিনীর সদস্যরা। এর মধ্যে শুধু মাদকদ্রব্যের মূল্যই ৭৩ কোটি ৭৫ লাখ টাকা। জব্দ করা এসব মাদকদ্রব্য রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়।

মাদক ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। বিভিন্ন সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বিশেষ ব্যবস্থাপনায় বিপুল পরিমাণ মাদক বুলডোজার চালিয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিজিবি সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়। এ সময় ৪৮ জন চোরাকারবারিকে আটক করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ওষুধ এবং অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। ধ্বংস করা মাদকের মধ্যে ছিলো ৩ হাজার ৭৯১ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৩৩ দশমিক ৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, এলএসডি, ক্রিস্টাল মেথ (আইস), আফিম তৈরির বিভিন্ন রাসায়নিকসহ নানা ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব মাদক সীমান্ত দিয়ে দেশে প্রবেশের আগেই বিভিন্ন অভিযানে জব্দ করা হয়েছিল।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংস করে। তাই মাদক নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক পাচার রোধে আমাদের সদস্যরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশ একটি মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে উঠুক। কিন্তু সীমান্তের ভৌগোলিক বাস্তবতা এবং সংঘবদ্ধ অপরাধচক্রের নানা কৌশলের কারণে সব সময় শতভাগ সফল হওয়া সম্ভব হয় না। আমাদের সদস্যরা মাঠপর্যায়ে মাদক পাচারকারীকে আটক করতে পারলেও অনেক ক্ষেত্রে মূল হোতা বা গডফাদারদের নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ে। এরপরও আমরা গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিকূল পরিবেশ ও জীবনের ঝুঁকি উপেক্ষা করে বাহিনীর সদস্যরা যেভাবে দায়িত্ব পালন করছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সাতক্ষীরা পুলিশ সুপারের প্রতিনিধি, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা মাদক ধ্বংস কার্যক্রম প্রত্যক্ষ করেন।সীমান্তবর্তী জেলা হিসেবে সাতক্ষীরা দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালানের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। সংশ্লিষ্টদের মতে, সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযান ও নজরদারি আরও জোরদার হলে মাদক পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পাশাপাশি মাদকের চাহিদা কমাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অপরাধচক্রের মূল হোতাদের আইনের আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা

ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা

ধর্ম ডেস্কঃ রাসূলুল্লাহ (সা.) একটি শিক্ষণীয় ঘটনা বর্ণনা করেছেন, যা ইবাদত ও অহংকার সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেয়। হাদিসে বর্ণিত হয়েছে যে সময় বনী ইসরাঈলে দুই ব্যক্তি ছিলেন একজন ছিল গুনাহগার এবং অন্যজন অত্যন্ত ইবাদতগুজার। ইবাদতগুজার ব্যক্তি প্রতিবার গুনাহগারকে দোষ করতে গিয়ে বলত গুনাহ ছেড়ে দাও গুনাহ থেকে বিরত থাক। একবার সে আবারও গুনাহ করতে দেখলে বলল গুনাহ ছেড়ে দাও কিন্তু গুনাহগার ব্যক্তি জবাব দিল, “আমাকে আমার রবের ওপর ছেড়ে দাও তুমি কি আমার ওপর পাহারাদার হিসেবে প্রেরিত হয়েছ? রাগে অন্ধ হয়ে ইবাদতগুজার ব্যক্তি কসম কেটে বলল আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না অথবা আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না। পরবর্তীতে উভয়ের মৃত্যুর পর তাদের রুহ কবজ করা হয় এবং তারা আল্লাহর দরবারে পেশ হন। আল্লাহ তাআলা ইবাদতগুজার ব্যক্তিকে প্রশ্ন করলেন

আরও পড়ুন
language Change