হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ
জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগঝুঁকি মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বরগুনা সদর উপজেলার চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) সকাল সাড়ে দশটায় "জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার এ কে এম মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ ইলিয়াস খান, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং সাংবাদিক বৃন্দরা। আলোচনা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপন করা হবে। এরই ধারাবাহিকতায় আমাদের বরগুনা জেলায় গত ১৩ জুন ২০২৬ ইং তারিখে একযোগে সকল উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন হয়েছে।আমাদের বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মিছ তাছলিমা আক্তার বলেছেন আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ লক্ষ গাছ রোপনের উদ্যোগ নিয়েছি। বরগুনা জেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ান স্টুডেন্ট অন ট্রি কর্মসূচি আগামী সপ্তাহে উদ্বোধন করা হবে। এই কর্মসূচিতে প্রত্যেকটা ছাত্র ছাত্রী একটি করে গাছ লাগানো সুযোগ পাবে। আমি অত্র প্রতিষ্ঠানের সুপারের কাছে অনুরোধ করব যাতে প্রতি জন ছাত্র-ছাত্রী এবছর অন্তত একটি করে গাছের চারা রোপণ করেন। যদি কোন ছাত্র-ছাত্রীর গাছের চারা ক্রয় করার সমর্থ না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি গাছের চারার ব্যবস্থা করে দিব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।আমি এখানে উপস্থিত সকল কে অনুরোধ করব সবাই যাতে এবছর একটি করে হলেও গাছের চারা রোপন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত