জসিম উদ্দিন স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হুগলাডাঙ্গি ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) গভীর রাতে তোশিলদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত হানিফ শেখ হুগলাডাঙ্গি এলাকার তোশিলদার বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার পুখুরিয়া গ্রামে। তিনি পুখুরিয়া বাজারে একটি কসমেটিকসের ব্যবসা করেন। অভিযোগ অনুযায়ী, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হানিফ শেখের ওপর হামলা চালিয়ে তাঁর স্ত্রী ধারালো ব্লেড দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে দেন। এমতাবস্থায় হানিফের চিৎকার শুনে আশপাশের ভাড়াটিয়ারা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয়দের থেকে জানা যায়, হানিফ ও তাঁর স্ত্রী এক মাস আগেই প্রেম করে বিয়ে করেছিলেন। স্ত্রীর আগের সংসারের একটি কন্যাসন্তান ও রয়েছে। তাঁর বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বলে জানা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে আটক করে। ঘটনার সময় ব্যবহৃত ব্লেডটি জানালা দিয়ে বাইরে ফেলে দেওয়া হলেও পরে পুলিশ সেটিকে উদ্ধার করে জব্দ করে। ভাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত