নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের নতুন কর আরোপ ছাড়াই ১০২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ১০২ কোটি ২৫ লক্ষ ৬৫ হাজার টাকা। আর মোট ব্যয় ধরা হয়েছে ১০২ কোটি ২০ লাখ ৩১ হাজার টাকা। মোট উদ্বৃত্ত ৫ লক্ষ ৩৩ হাজার ধরা হয়েছে। সোমবার দুপুরে নলডাঙ্গা পৌরসভার অস্থায়ী কার্যালয়ে নলডাঙ্গা পৌরসভার আয়োজনে পৌরসভার নির্বাহী কর্মকর্তা ( সচিব) ইমরোজ মুজিবের সঞ্চনলায় পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আল এমরান খাঁন।
অন্যন্যাদের আরো বক্তব্য রাখেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, জুনায়েদ আহমেদ লেলিন, উপজেলা এলজিডি প্রকৌশলী হারুনার রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার আনসারুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা যুবদলের আহবায়ক মামুন খাঁন, মামুনুর রশিদ পিন্টু, পাপেল তালুকদার, গোলাম মোস্তফা সবুজ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত