নুর আলম শরীফ, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ দেশ গড়ার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে কৃষক-কৃষাণী ও সাধারণ মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ সহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) দুপুরে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে সরকারি কর্মসূচির আওতায় এ চারা বিতরণ করা হয়েছে। কেন্দ্রটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক এর সভাপতিত্বে স্বাগত ব্যক্তব্য প্রদান করেন। সভাপতির বক্তব্যে কৃষিবিদ এমদাদুল হক বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের খাদ্য, পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করা সময়ের দাবি। তিনি বিতরণ করা চারাগুলো যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা রাইসুল ইসলাম রাসেল। চারা বিতরণে প্রধান অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথী হিসেবে ব্যক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ফুয়াদ মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। কৃষক-কৃষাণীরা বলেন, এ ধরনের কর্মসূচি এক দিকে যেমন বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করবে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণ ও জীব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক-কৃষাণী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত