মো.শাহীনউজ্জামান স্টাফ রিপোর্টারঃ
অপরদিকে দোহার থানা থেকেও পূর্ণাঙ্গ কমিটি থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি সহ ১ ডজন মহিলা নেত্রীর পদত্যাগ। ঢাকা জেলাধীন ৫টি উপজেলা নিয়ে মহিলা দলের পূর্ণাঙ্গ আংশিক কমিটির অনুমোদন করা হয়েছিল গতকাল। ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা ও সাধারন সম্পাদক সুলতানা খন্দকারের স্বাক্ষর সীলে অনুমোদিত কমিটি গতকাল ৩০ জুন অনুমোদন করা হয়েছে মর্মে কমিটি করা হয়। কমিটি হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই মহিলা দলের কমিটি থেকে পদত্যাগ ও সমালোচনা তৈরি হয়েছে।
গতকাল যখন একের পর এক থানা কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইজবুকে ভেসে আসছে তখনই কেউ কেউ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান
পরক্ষণেই ঢাকা জেলার দোহার উপজেলা থেকে মহিলা দলের আংশিক কমিটির অনুমোদিত পদ থেকে সইচ্ছায় বিভিন্ন কারন দেখিয়ে নবনির্বাচিত কমিটি মানি না, মানব না বলে পদত্যাগের ঘোষণা দিতে শুরু করেন
এরপরই নবাবগঞ্জ উপজেলা থেকে মহিলা নেত্রী রুমা সুলতানা, জোৎস্না আক্তার, রুনা হাসান ও কমিটির সভাপতি শাহিনুর আলম পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে তাদের ফেইজবুকে
নিজেদের পদত্যাগ এই কমিটি থেকে পদত্যাগ করলাম বলে পোস্ট দেন এতে সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব হতে থাকে। একের পর এক পদত্যাগের পোস্ট পড়তে থাকে মহিলা দলের নেত্রীদের মধ্যে। কে কার আগে পদত্যাগের পোস্ট দিবেন ব্যস্ত হয়ে পড়েন। রাতে যখন বিষয়টি নিয়ে মহিলা দলের কয়েকজনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মহিলা দলের নেত্রীরা জানান, দুই উপজেলায় আমাদের অনেক ত্যাগী মহিলা আছেন দলের জন্য দুর্দিনে রাজপথের
নেত্রীদের বাদ দিয়েই হঠাৎ এই পকেট কমিটি করা হয়েছে। শুধু তাই-ই নয় রানিং আওয়ামী লীগের দোসর তার বউকে মহিলা দলের থানার ভাইটাল পোস্ট দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ তুলেছেন শামীমা রাহিম শিলার ব্যক্তিগত কাজের দুই মেয়ে দোহার থানা ও নবাবগঞ্জ থানার আনুগত্য দুই মেয়েকেও মহিলা দলের গুরুত্বপূর্ণ বড় পদ দিয়ে মহিলা দলের যোগ্য ও ত্যাগীদের বঞ্চিত ও অবমূল্যায়ন করেছেন তিনি।
তাই আমরা এই কমিটি থেকে পদত্যাগ করেছি। ত্যাগীরা থাকবে বাহিরে, আর দলের সুবিধা ভোগীরা থাকবে ভিতরে এটা হয় না, হবে না। আমরা এই কমিটি চাই না। যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে নবনির্বাচিত মহিলা দলের নবাবগঞ্জ থানার সভাপতি শাহীনুর আলম, রুমা সুলতানা, সিনিয়র সহ-সভাপতি জোৎস্না আক্তার, রুনা হাসান, নিলুফা ইয়াসমিন, সুলভ খান প্রমুখ অপরদিকে দোহার থানা মহিলা দলের সভাপতি মিনু আক্তার, সিনিয়র সহ-সভাপতি রুবিনা রাজ, সাংগঠনিক সম্পাদক জুনু বেগম পদত্যাগ করেছেন,
দোহার পৌরসভা মহিলা দলের সভাপতি জিয়াসমিন আক্তার, সিনিয়র সহ-সভাপতি হিমু আক্তার ও সাংগঠনিক সম্পাদক উর্মী আক্তার একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগের বিষয়ে সিনিয়র সহ-সভাপতি রুবিনা রাজ গণমাধ্যমে বলেন, কমেটি সুন্দর হয়নি আর কেউ জানেনা এই কমেটি, গুপ্ত হয়েছে। তাছাড়া ঢাকা জেলার ধামরাই উপজেলা মহিলা দলের পূর্ণাঙ্গ আংশিক কমিটির ৩ জন পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন মহিলা দলের নাম না প্রকাশে অনিচ্ছুক মহিলা দলের এক নেত্রী। তাছাড়া আজ নবাবগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নবাবগঞ্জ থানার ১০ জন মহিলা দলের নেত্রী নতুন কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম ও সাধারন সম্পাদক সুলতানা খন্দকার কে অবাঞ্ছিত ঘোষণা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত