মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির দীঘিনালায়ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এবার মোট ১,৪৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ১,২৪৫ জন, কুজেন্দ্র মল্লিকা কলেজের ১৭৩ জন এবং বাবুছড়া কলেজের ৫০ জন পরীক্ষার্থী রয়েছেন।
পরীক্ষার প্রথম দিন সকাল থেকেই কেন্দ্র প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। অভিভাবকদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। প্রয়োজনীয় তল্লাশি ও আনুষ্ঠানিকতা শেষে পরীক্ষার্থীরা হাসিমুখে নিজ নিজ পরীক্ষার হলে প্রবেশ করেন। কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত