তারিখ লোড হচ্ছে...

ডিএফও মারুফের বিরুদ্ধে সুফল প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ রাজধানীতে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার বিআইডব্লিউটিএ ৮০ কোটি টাকার টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য ভোলাহাটে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে: নিহিত ১, আহত ৭ নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ও উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা পর্যটন শহর রাঙামাটিতে যানশৃঙ্খলা রক্ষায় সীমিত জনবলেও ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা চট্টগ্রাম হবে লজিস্টিক্যাল হাব শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে আল মদিনা ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ নলডাঙ্গায় বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজি বীজ ও সার বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ রাঙামাটিতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ: লীগের সহ-সভাপতি গ্রেফতার টাঙ্গাইলে তিন উপজেলায় ৭ দিনে ৫ খুন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপে সমুদ্রবন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য, শেখ মাহমুদ পারভেজ ঝিনাইগাতীতে রক্তদান সংগঠনের ৫৫০তম রক্তদান সম্পন্ন খুলনায় এনা পরিবহনের স্টাফকে গলা কেটে জখম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আলোচনায় বিএনপির চার হেভিওয়েট প্রার্থী, ক্ষোভের ‘কাঁটা’ আব্দুস সাত্তার! প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫

চট্টগ্রাম হবে লজিস্টিক্যাল হাব

চট্টগ্রাম হবে লজিস্টিক্যাল হাব
পাঠক সংখ্যা
638

মোঃ জয়নাল উদ্দীন চট্টগ্রাম প্রতিনিধিঃ

শাহ আমানত বিমানবন্দরে অর্থমন্ত্রী । এখানকার সম্ভাবনাকে মাথায় রেখে পরিকল্পনায় অনেক কিছু নিয়ে আসছি ভৌগোলিক ও স্ট্রাটেজিক (কৌশলগত) অবস্থানের কারণে চট্টগ্রাম লজিস্টিক্যাল হাব বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে সেটার (লজিস্টিক্যাল হাব) প্রতিফলন ঘটেছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথমবার গতকাল শনিবার নিজ শহর চট্টগ্রাম আসেন অর্থমন্ত্রী। সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বাজেটে চট্টগ্রামকে ঘিরে পরিকল্পনার কথা জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেটাকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলোকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি। চট্টগ্রামের সম্ভাবনা স্বভাবতই অনেক বেশি। কারণ এখানে বন্দর আছে। সমুদ্রবন্দর শুধু নয়, চট্টগ্রামে একটা ভৌগোলিক অবস্থান আছে, স্ট্রাটেজিক একটা অবস্থান আছে।
অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনায় অনেক কিছু নিয়ে আসছি। এখানে আমরা ৬০০ একর জমি নিয়ে নদীর ওপারে ফ্রি জোনের (মুক্ত বাণিজ্য অঞ্চল) একটা সিদ্ধান্ত নিয়েছি। চিটাগাংয়ে অনেকগুলো পোর্ট আমরা একসাথে করতে যাচ্ছি।খসরু বলেন, চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য বাজেটে সেটার প্রতিফলন ঘটেছে। চট্টগ্রাম এয়ারপোর্ট নিয়েও চিন্তা আছে। এটাকে কার্গো হাব, প্যাসেঞ্জার হাব করারও পরিকল্পনার মধ্যে আছে। এখানে চাইনিজ ইকোনমিক জোন হতে যাচ্ছে এবং ঢাকা-চট্টগ্রাম লিংকের জন্য লাকসামের যে বিষয়টা আছে (কর্ডলাইন), ট্রেনে দুই ঘণ্টার ট্রাভেল টাইম যাতে কমে আসে, সেটাও বলা আছে। সবগুলো হলে চট্টগ্রাম থেকে যে করিডর বাংলাদেশের সাথে, সেটা হবে। লজিস্টিক্যাল হাব হবে। বন্দরগুলো অনেক বেশি পরিমাণে কাজ করতে পারবে।

ওদিকে মাতারবাড়ি, সেখানে একটা বড় ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে এই অঞ্চলে যে অর্থনৈতিক সম্ভাবনা আছে, যে লজিস্টিক্যাল সম্ভাবনা আছে, সবগুলোকে মাথায় রেখে বাজেটে পরিকল্পনা করা হয়েছে। এটা দীর্ঘমেয়াদি ব্যাপার। কয়েক বছর সময় লাগবে। কাজগুলো ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুরু করার চেষ্টা করছি।তিনি বলেন, একটা কঠিন সময়ে এত বড় একটা বাজেট। আমরা যেটা বিগত সরকারগুলো থেকে ইনহেরিট করেছি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনীতি তো এখন খুবই খারাপ অবস্থায়, যেটা আমরা পেয়েছি। এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে। এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে, তারপর সম্ভাবনার দিকে যাব। তারপর অর্থনীতি, এই যে প্রসপারিটি যেটা বলছি, সেটা শুরু হয়ে যাবে, তৃতীয়–চতুর্থ বছর থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের যে সম্ভাবনা সেটা পুরোপুরি কাজে লাগিয়ে আমরা বিশ্বের অন্যতম অর্থনীতিতে পরিণত হওয়া, ওয়ান ট্রিলিয়ন ডলার অর্থনীতির যে ফোরকাস্ট করেছি, সেদিকে আমরা এগিয়ে যাব। এক প্রশ্নের জবাবে খসরু বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, তারপর ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ, ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ, সবাই আসছে। বাংলাদেশ এখন ডেস্টিনেশন ফর বিনিয়োগ। চিন্তা নাই। এর আগে অর্থমন্ত্রী শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় মেয়র বন্দর থেকে চসিকের রাজস্ব আদায়ে সহযোগিতা এবং চসিকের আওতাধীন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নগরবাসীর উন্নয়নে বিশেষ সহযোগিতার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপির নেতাকর্মীরা।

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়: এর আগে বিমানবন্দরে চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্টের নেতৃত্বে ব্যবসায়ীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আরো টেকসই ভিত্তির ওপর গড়ে তোলা হবে। একই সঙ্গে বাংলাদেশকে আঞ্চলিক বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করবে সভায় চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক বলেন, বাজেটে নিয়ন্ত্রণ শিথিলকরণ, ব্যবসার ব্যয় কমানো এবং ব্যবসা সহজীকরণের নীতিগত পদক্ষেপ দেশের ব্যবসায়ী সমাজ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নই দেশের অর্থনীতির অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। এ কারণে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে কর্ডলাইন, এঙপ্রেসওয়ে, টার্মিনাল, মাতারবাড়ী ও আনোয়ারায় ফ্রি ট্রেড জোন, চীনা অর্থনৈতিক অঞ্চলের সহায়ক অবকাঠামো, সিটি আউটার রিং রোড, মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেঙ, রামু ফুটবল টেকনিক্যাল সেন্টার এবং আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ী সমাজের মতামত সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দেশের সামগ্রিক উন্নয়ন, শিল্পায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে অর্থনীতিকে আরো শক্তিশালী ও টেকসই করা হবে। বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ গন্তব্যে পরিণত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দেন।সভায় উপস্থিত ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন, মোহাম্মদ এরশাদ উল্লাহ এমপি, আবু সুফিয়ান এমপি, এনামুল হক এনাম এমপি, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন, কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম রহমান, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ ছালাম, ইস্পাহানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী, ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহুসেইন আকবর আলী, আবুল খায়ের গ্রুপের ডিএমডি আবু সাঈদ চৌধুরী, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের লিয়াকত আলী চৌধুরী, বিএসএম গ্রুপের আবুল বাশার চৌধুরী, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম, বারভিডার সাবেক মহাসচিব মোহাম্মদ হাবিবুর রহমান, টিকে গ্রুপের পরিচালক হাসনাত মো. আবু ওবাইদা, ইলেক্ট্রোমার্র্টের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ প্রমুখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুলিশের ছুটি নেই, তারা ২৪ ঘণ্টা ডিউটি করবেন: স্বরাষ্ট্র সচিব

স্টাফ রিপোর্টার: এবার ঈদের ছুটিতে ঢাকায় যারা বাসা-বাড়িতে থাকবেন তারা নিরাপদ থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এবার বেশ লম্বা ছুটি, এই ছুটিতে যারা ঢাকায় থাকবেন তাদের নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, ‘যাদের গাড়ি আছে তারা খুব আরামে যাইতে পারবেন। যাতায়াত করতে পারবেন। যারা বাসা-বাড়িতে আছেন তারাও ইনশাল্লাহ নিরাপদ থাকবেন।’ ‘কারণ ৯৯৯-এ আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি রাত ১টার সময় নিজে চেষ্টা করেছি দেখি কী হয়, তারা সঙ্গে সঙ্গে রেসপন্স করে এবং সঙ্গে সঙ্গে পুলিশ যায়। সব থেকে বড় বিষয় আমাদের এর আগে বাহিনী সচল ছিল না, বাহিনীটা সচল

আরও পড়ুন
language Change