তারিখ লোড হচ্ছে...

সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম

জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায় বাস্তবায়ন করুন নাহিদ ইসলাম
পাঠক সংখ্যা
638

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর )প্রতিনিধিঃ

জুলাই আন্দোলনের নেতৃত্বের দাবি যদি সত্যিই করা হয়, তবে তার প্রমাণ হিসেবে জনগণের দেওয়া গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ ঐতিহাসিক বাসস্ট্যান্ড চত্বরে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির গাজীপুর জেলা শাখা। গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমন। এতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় মানুষ এখনও মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত। কালীগঞ্জের অনেক এলাকায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হওয়ায় দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, একজন সংসদ সদস্য যখন প্রকাশ্যে অভিযোগ করেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকার পথ দিয়েই মাদকের চালান যাতায়াত করে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে-নিজ এলাকার মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ একজন মন্ত্রী কীভাবে সারা দেশে মাদক নির্মূলে সফল হবেন?

সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর দেশের মানুষ বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অধিকারভিত্তিক বাংলাদেশ প্রত্যাশা করেছিল। সেই লক্ষ্যেই ঐকমত্য কমিশনের মাধ্যমে বিভিন্ন সংস্কার প্রস্তাব প্রণয়ন এবং গণভোটের উদ্যোগ নেওয়া হয়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিয়ে মতামত দিলেও সেই রায় বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা আমিনুল এহসানসহ এনসিপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের আগে নেতাকর্মীরা জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কালীগঞ্জ শহরে পদযাত্রা ও স্লোগানে অংশ নেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারির মৃত্যু

টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারির মৃত্যু

গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাত (২২) এক ছিনতাইকারির মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সকালে হাবিব নামে এক লোক তার বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এসময় স্টেশন রোড এলাকায় পৌঁছলে ৩-৪ জন ছিনতাইকারি তাদের পথরোধ করে দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় একজনকে সনাক্ত করে তার কাছ থেকে একটি ফোন উদ্ধার করা হয়। এসময় উপস্থিত জনগণ উত্তেজিত হয়ে ওই ছিনতাইকারিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে আটক ছিনতাইকারি অসুস্থ হয়ে পরলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে টঙ্গী পূর্ব

আরও পড়ুন
language Change