তারিখ লোড হচ্ছে...

জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর স্বেচ্ছাসেবকলীগ নেতা সৌমেন সাহা ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে ১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার জ্বালানি সচিবের ভাওতাবাজি ‘সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি’ চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী কেশবপুরে হরিহর নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান চট্টগ্রামে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রংপুরে টিকে গ্রুপের কারখানার বিষাক্ত শিল্পবর্জ্যে মরছে মাছ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৭১ গ্রেফতার জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা ২০২৬ অনুষ্ঠিত শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে গলাচিপায় সর্বসাধারণের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প নলডাঙ্গায় ব্যাটারিচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত দুর্যোগে মানবিক উদ্যোগ: বরকলে বন্যার্তদের পাশে সুবিমল চাকমা নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী, কে হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব জনসংখ্যা দিবস আজ টেলিগ্রামে এইচএসসির প্রশ্ন বিক্রির কারবার মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা  বুলুকে পূর্বের পদে পূর্ণবহাল'এর দাবিতে প্রতিবাদ সভা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৪ শতাংশ ঋণই খেলাপি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি... সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে  বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা... কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী মেঘালয়ের পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে সোমেশ্বরী নদী তীরবর্তী মানুষ দুর্গত মানুষের পাশে সরকার, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার কাঁথা,বালিশ নিয়ে বিএনপি,র কার্য়ালয়ে আশ্রয় নিলেন-স্বেচ্ছাসেবকদল নেতা বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন আইপিও প্রক্রিয়া সহজ হবে, পাবলিক ইস্যু রুলস বদলাচ্ছে শিগগিরই সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণের আভাস সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা

৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা

৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা
পাঠক সংখ্যা
638

মোহাম্মদ আব্বাস উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামে গত দু’দিন ধরে টানা বর্ষণে নগরজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার (সকাল ৯টা পর্যন্ত) বৃষ্টিপাতের রেকর্ড করে পতেঙ্গা আবহাওয়া অফিস। যা গত ৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। রেকর্ড এ বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এমন পরিস্থিতির মধ্যেই নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে অর্ধবার্ষিকী পরীক্ষা। ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছে হাজারো শিক্ষার্থী। সন্তানদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো এবং সময়মতো পরীক্ষা দিতে পারা নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকরাও।

গত সোমবার রাত থেকে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, শোলকবহর, আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা, বাকলিয়া, কাতালগঞ্জ, পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। কোথাও কোথাও সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

আজ সকালে পরীক্ষা দিতে বের হওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অনেককে জলমগ্ন সড়ক পাড়ি দিতে হয়েছে। কোথাও রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংকট, আবার কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়। অনেক শিক্ষার্থী ভিজে পোশাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। কেউ কেউ নির্ধারিত সময়ের আগেই ঘর থেকে বের হলেও জলাবদ্ধতা ও যানজটের কারণে ভোগান্তির শিকার হয়। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‌সকাল থেকেই বৃষ্টি। রাস্তার অবস্থা খুবই খারাপ। সন্তানকে নিয়ে সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। অনেক জায়গায় পানি জমে থাকায় চলাচল কঠিন হয়ে পড়েছে।

শিক্ষার্থীদের অনেকে জানান, পরীক্ষা নিয়ে আগে থেকেই মানসিক চাপ ছিল। তার ওপর টানা বৃষ্টি ও জলাবদ্ধতা তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। কয়েকজন শিক্ষার্থী বলেন, ভিজে অবস্থায় কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দেওয়ায় মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে শিক্ষার্থীদের একটি অংশ নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারার আশঙ্কা ছিল। তবে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তাদের সমস্যার কথা জানিয়েছেন। সেসব প্রতিষ্ঠানকে পরীক্ষা স্থগিত করার জন্য বলেছি। এছাড়া, যেসব শিক্ষার্থী দেরিতে এসেছে, তারাও যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চট্টগ্রামে গত ৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নগরীতে জলাবদ্ধতার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাঠে কাজ করছে। খাল, নালা ও ড্রেনের পানি দ্রুত অপসারণে বিভিন্ন এলাকায় বিশেষ টিম মোতায়েন রয়েছে। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্বাচনের আগেই গণভোটের সুপারিশ

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। এর আগে আজ মঙ্গলবার সকালে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।  

আরও পড়ুন
language Change