তারিখ লোড হচ্ছে...

কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে সেবাগ্রহীতা রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী ঢাকায় অনুষ্ঠিত মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প: নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কেশবপুরে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ মাদকের পক্ষে তদবির করলে দলের নেতাদেরও গ্রেফতার করা হবে: খোকন পানছড়িতে ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ৭ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড কিন্ডারগার্টেন সহ স্কুল কলেজের নামে চলছে নিজেদের আখের গোছানো রাঙ্গুনিয়ায় গাছ পড়ে ছাত্রদল নেতার ১৮ দিন পর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড়ধস মোকাবিলায় প্রশাসনের সতর্কতা জারি, খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৫৩৫, গৃহহীন ১৮ হাজার বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন ৬ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ অধিবেশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকেই বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে শক্তিশালী ‘এল নিনো’ বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামীর মৃত্যুদণ্ড নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড অতিথি ডটকমের ফাঁদে ফেলতে তরুণদের অভিনব প্রলোভন ডিএফও মারুফের বিরুদ্ধে সুফল প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ রাজধানীতে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার বিআইডব্লিউটিএ ৮০ কোটি টাকার টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য ভোলাহাটে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে: নিহিত ১, আহত ৭ নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ও উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা পর্যটন শহর রাঙামাটিতে যানশৃঙ্খলা রক্ষায় সীমিত জনবলেও ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা

৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা

৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা
পাঠক সংখ্যা
638

মোহাম্মদ আব্বাস উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামে গত দু’দিন ধরে টানা বর্ষণে নগরজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার (সকাল ৯টা পর্যন্ত) বৃষ্টিপাতের রেকর্ড করে পতেঙ্গা আবহাওয়া অফিস। যা গত ৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। রেকর্ড এ বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এমন পরিস্থিতির মধ্যেই নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে অর্ধবার্ষিকী পরীক্ষা। ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছে হাজারো শিক্ষার্থী। সন্তানদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো এবং সময়মতো পরীক্ষা দিতে পারা নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকরাও।

গত সোমবার রাত থেকে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, শোলকবহর, আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা, বাকলিয়া, কাতালগঞ্জ, পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। কোথাও কোথাও সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

আজ সকালে পরীক্ষা দিতে বের হওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অনেককে জলমগ্ন সড়ক পাড়ি দিতে হয়েছে। কোথাও রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংকট, আবার কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়। অনেক শিক্ষার্থী ভিজে পোশাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। কেউ কেউ নির্ধারিত সময়ের আগেই ঘর থেকে বের হলেও জলাবদ্ধতা ও যানজটের কারণে ভোগান্তির শিকার হয়। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‌সকাল থেকেই বৃষ্টি। রাস্তার অবস্থা খুবই খারাপ। সন্তানকে নিয়ে সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। অনেক জায়গায় পানি জমে থাকায় চলাচল কঠিন হয়ে পড়েছে।

শিক্ষার্থীদের অনেকে জানান, পরীক্ষা নিয়ে আগে থেকেই মানসিক চাপ ছিল। তার ওপর টানা বৃষ্টি ও জলাবদ্ধতা তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। কয়েকজন শিক্ষার্থী বলেন, ভিজে অবস্থায় কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দেওয়ায় মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে শিক্ষার্থীদের একটি অংশ নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারার আশঙ্কা ছিল। তবে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তাদের সমস্যার কথা জানিয়েছেন। সেসব প্রতিষ্ঠানকে পরীক্ষা স্থগিত করার জন্য বলেছি। এছাড়া, যেসব শিক্ষার্থী দেরিতে এসেছে, তারাও যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চট্টগ্রামে গত ৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নগরীতে জলাবদ্ধতার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাঠে কাজ করছে। খাল, নালা ও ড্রেনের পানি দ্রুত অপসারণে বিভিন্ন এলাকায় বিশেষ টিম মোতায়েন রয়েছে। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অন্যের সম্পত্তি দখল করে আছেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবা সুলতানা

  হাফসা আক্তারঃ অবৈধভাবে অন্যের সম্পত্তি দখল করে আছেন ড. মাহবুবা সুলতানা পেশায় উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই কর্মকর্তার নামে অবৈধভাবে একটি ফ্ল্যাটের একাংশ অনেক বছর যাবত দখল করার অভিযোগ পাওয়া গেছে। তিনি ২০০০-২০০৩ পর্যন্ত জনতা ব্যাংকের প্রাক্তন অফিসার ছিলেন,আবার ৩১ মে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত সহকারি অধ্যাপিকা হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন এরপরে তিন বছর তাকে কোন কারণে কোথাও কর্মরত থাকতে দেখা যায়নি । ২০১৩ সালের ১৩ই জুলাই হঠাৎ তাকে ধামরাই গভমেন্ট কলেজ প্রাক্তন সহকারী অধ্যাপিকা ২৮ই মে ২০১৭ পর্যন্ত কর্মরত থাকতে দেখা যায়। আবার দুই বছর তাকে কোথাও কর্মরত থাকতে দেখা যায়নি, হঠাৎ ২৮শে জানুয়ারি ২০১৯ থেকে তাকে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে দেখা মিরপুরস্থ

আরও পড়ুন
language Change