তারিখ লোড হচ্ছে...

জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে সেবাগ্রহীতা রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী ঢাকায় অনুষ্ঠিত মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প: নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কেশবপুরে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ মাদকের পক্ষে তদবির করলে দলের নেতাদেরও গ্রেফতার করা হবে: খোকন পানছড়িতে ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ৭ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড কিন্ডারগার্টেন সহ স্কুল কলেজের নামে চলছে নিজেদের আখের গোছানো রাঙ্গুনিয়ায় গাছ পড়ে ছাত্রদল নেতার ১৮ দিন পর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড়ধস মোকাবিলায় প্রশাসনের সতর্কতা জারি, খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৫৩৫, গৃহহীন ১৮ হাজার বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন ৬ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ অধিবেশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকেই বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে শক্তিশালী ‘এল নিনো’ বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামীর মৃত্যুদণ্ড নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড অতিথি ডটকমের ফাঁদে ফেলতে তরুণদের অভিনব প্রলোভন ডিএফও মারুফের বিরুদ্ধে সুফল প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ রাজধানীতে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার বিআইডব্লিউটিএ ৮০ কোটি টাকার টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য ভোলাহাটে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ

সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন
পাঠক সংখ্যা
638

মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। গতকাল (৬ জুলাই) জেলা প্রশাসন, সিরাজগঞ্জ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য বক্তারা গ্রামীণ জনপদের সামগ্রিক উন্নয়নের ওপর বিশেষ জোর দেন। আলোচনা সভায় মূলত টেকসই পল্লী উন্নয়ন ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কয়েকটি সুনির্দিষ্ট বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, দীর্ঘমেয়াদী ও পরিবেশবান্ধব গ্রামীণ অবকাঠামো নির্মাণ, গ্রামীণ যুব ও নারী সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্যের হার শূন্যে নামিয়ে আনা, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রসারে সমন্বিত উদ্যোগ গ্রহণ, উন্নয়ন প্রক্রিয়ায় স্থানীয় জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করাই এবারের লক্ষ্য।

বক্তারা আরো বলেন, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল গ্রামই উন্নত বাংলাদেশের মূল ভিত্তি। সেই লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমন্বিত ও সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে গ্রামীণ অর্থনীতির এই জোয়ার ধরে রাখতে পারলে ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সহজতর হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অন্যথায় মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বেইমানি করা হবে বললেন-ডঃ সুফি সাগর সামস্

  মোসা:হাফসা আক্তারঃ ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের জন্য প্রায় ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। প্রায় আড়াই লক্ষ মা-বোন সম্ভ্রম হারিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব তাঁর ৫৫ বছরের জীবনে ২৩ বছর লড়াই-সংগ্রাম করেন এবং ১২ বছর ৩০২ দিন জেল-জুলুম নির্যাতন সহ্য করেন। পরিশেষে সপরিবারে দেহের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে গেছেন। তিনি ত্যাগের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং যে মূলনীতি ঘোষণা করে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই মূলনীতির ভিত্তিতে বাংলাদেশের শাসনতন্ত্র এবং রাজনীতির মূলনীতি, মূলভিত্তি ও মূলস্তম্ভ গড়ে তুলতে হবে। ১. জাতীয়তাবাদ, ২. গণতন্ত্র, ৩. শোষণমুক্ত সমাজতন্ত্র, ৪. ধর্মনিরপেক্ষতা, ৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৬. জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান এবং ৭. ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ। এই ৭টি বিষয় ছিল মহান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের

আরও পড়ুন
language Change