তারিখ লোড হচ্ছে...

জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর স্বেচ্ছাসেবকলীগ নেতা সৌমেন সাহা ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে ১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার জ্বালানি সচিবের ভাওতাবাজি ‘সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি’ চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী কেশবপুরে হরিহর নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান চট্টগ্রামে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রংপুরে টিকে গ্রুপের কারখানার বিষাক্ত শিল্পবর্জ্যে মরছে মাছ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৭১ গ্রেফতার জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা ২০২৬ অনুষ্ঠিত শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে গলাচিপায় সর্বসাধারণের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প নলডাঙ্গায় ব্যাটারিচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত দুর্যোগে মানবিক উদ্যোগ: বরকলে বন্যার্তদের পাশে সুবিমল চাকমা নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী, কে হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব জনসংখ্যা দিবস আজ টেলিগ্রামে এইচএসসির প্রশ্ন বিক্রির কারবার মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা  বুলুকে পূর্বের পদে পূর্ণবহাল'এর দাবিতে প্রতিবাদ সভা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৪ শতাংশ ঋণই খেলাপি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি... সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে  বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা... কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী মেঘালয়ের পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে সোমেশ্বরী নদী তীরবর্তী মানুষ দুর্গত মানুষের পাশে সরকার, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার কাঁথা,বালিশ নিয়ে বিএনপি,র কার্য়ালয়ে আশ্রয় নিলেন-স্বেচ্ছাসেবকদল নেতা বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন আইপিও প্রক্রিয়া সহজ হবে, পাবলিক ইস্যু রুলস বদলাচ্ছে শিগগিরই সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণের আভাস সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন একটি কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এর আওতায় ভ্রমণকারীরা ফ্লাইট, আবাসন ও অন্যান্য ভ্রমণসেবাসহ একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসা পেতে পারবেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। খবর গালফ নিউজের। নতুন প্যাকেজ ভিসার আওতায় যোগ্য ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। এসব প্যাকেজে যাওয়া-আসার বিমান টিকিট, অনুমোদিত হোটেল বা আবাসন এবং ইলেকট্রনিক ভিসা আবেদন সুবিধা অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়া পর্যটকেরা বিভিন্ন অনুষ্ঠান, ভ্রমণ কার্যক্রম ও দর্শনীয় স্থানও তাদের ভ্রমণ করতে পারবেন। এর ফলে আলাদাভাবে বিমান টিকিট, হোটেল বুকিং ও ভিসা প্রক্রিয়া পরিচালনার প্রয়োজন কমে যাবে। তবে কেবল ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবা থাকা অনুমোদিত ট্রাভেল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোই এই সেবা দিতে পারবে। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ এর আওতায় পর্যটন খাত সম্প্রসারণের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়নে দেশটির পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করেছে।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব বলেন, সৌদি আরবের পর্যটন অগ্রযাত্রা সবসময়ই উচ্চাকাঙ্ক্ষা, উন্মুক্ততা ও ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন। প্যাকেজ ভিসার মাধ্যমে আমরা পর্যটকদের যাত্রা সহজ করছি এবং ভ্রমণকে আরও আধুনিক করে তুলছি। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে ট্রাভেল কোম্পানিগুলো পর্যটকদের জন্য ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে পারবে। এতে পর্যটকদের অবস্থানের মেয়াদ বাড়বে এবং ভ্রমণ অভিজ্ঞতা আরও ভালো হবে। সৌদি আরবের মতে, এই কর্মসূচি আন্তর্জাতিক পর্যটকদের জন্য দেশে প্রবেশ আরও সহজ করা, বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্ব জোরদার করা এবং আরও নির্বিঘ্ন পর্যটন অভিজ্ঞতা নিশ্চিত করার প্রচেষ্টারই অংশ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পেশাদার অপরাধীদের ভাড়ায় অস্ত্র-গুলি সরবরাহ করতেন সনি

পেশাদার অপরাধীদের ভাড়ায় অস্ত্র-গুলি সরবরাহ করতেন সনি

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কাফরুল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মাহমুদুর রহমান খান ওরফে সনি নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। গত বুধবার (৭ জানুয়ারি) কাফরুল থানাধীন সেনপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। র‌্যাব-৪ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল কাফরুলের সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালায়। এ সময় বাসার মালিক মাহমুদুর রহমান খান ওরফে সনি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার দেয়া তথ্যে শোয়ার খাটের নিচে লুকিয়ে রাখা ব্যাগে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৬

আরও পড়ুন
language Change