তারিখ লোড হচ্ছে...

হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো...

ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা

ভালো কাজের স্বীকৃতি কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা
পাঠক সংখ্যা
638

মোঃ মাসুম বিল্লাহ খুলনা প্রতিনিধিঃ

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় এবং জনকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ ০৮ জুলাই ২০২৬ তারিখ, বুধবার বেলা ১১:০০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। দায়িত্ব পালনে কঠোর ও পরিবেশ রক্ষায় আন্তরিক হওয়ার আহ্বান অনুষ্ঠানে ট্রাফিক পুলিশের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায়ও আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। রাস্তায় কোনো সন্দেহজনক মিছিল, মোটরসাইকেল র‍্যালি, অপরাধমূলক কার্যক্রম বা যেকোনো জরুরি ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে তা কন্ট্রোল রুম বা বেতার যোগাযোগের (ওয়্যারলেস) মাধ্যমে জানাতে হবে।

একই সাথে পরিবেশ রক্ষায় নিজের একটি বিশেষ উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, ব্যক্তিগত উদ্যোগে ১২ হাজারেরও বেশি গাছের চারা সংগ্রহ করা হয়েছে। এই চারাগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও উপযুক্ত স্থানে রোপণ করা হবে। পুলিশ কমিশনার সকল পুলিশ সদস্যকে নিজ নিজ বাড়ি, অফিস ও কর্মস্থলে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, এটি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ‘সদকায়ে জারিয়া’র একটি উত্তম মাধ্যম। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

গত এক মাসে ট্রাফিক বিভাগে কর্মদক্ষতা ও প্রশংসনীয় ভূমিকার জন্য মোট ৩১ জন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:
০১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন)
০৫ জন সার্জেন্ট/টিএসআই
০৫ জন এটিএসআই
২০ জন কনস্টেবল
কমিশনার মহোদয় আশাবাদ ব্যক্ত করে বলেন, ভালো কাজের এই স্বীকৃতি ও পুরস্কার প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আরও বেশি উৎসাহ ও প্রেরণা জোগাবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা এবং ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম-সহ বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নি‌র্বিঘ্নে মাদকের কারবার চালাতে বা‌ড়িতে ১৫ সি‌সি ক্যামেরা স্থাপন

নি‌র্বিঘ্নে মাদকের কারবার চালাতে বা‌ড়িতে ১৫ সি‌সি ক্যামেরা স্থাপন

কু‌ড়িগ্রা‌ম সংবাদদাতা: প‌রিবারের সবাই মাদক কারবারি। প্রশাসন-পু‌লি‌শের অভিযান ও গ্রেপ্তার এড়াতে বা‌ড়ি‌র চতু‌র্দি‌কে সি‌সি ক‌্যা‌মেরায় চল‌ত নজরদা‌রি। কিন্তু শেষ রক্ষা হয়‌নি। সব ‘নিরাপত্তা বেষ্টনী’ ব‌্যর্থ ক‌রে টাস্ক‌ফো‌র্সের অভিযা‌নে উদ্ধার হয়েছে মাদক, ধরা প‌ড়ে‌ছে দুই মাদক কারবারি। সোমবার (২৫ আগস্ট) বিকা‌লে কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার খা‌টিয়ামারী এলাকায় এই অভিযান চালায় মাদক বি‌রোধী টাস্ক‌ফোর্স। রৌমারী উপ‌জেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। টাস্ক‌ফোর্স সূত্র জানায়, সোমবার বিকালে ইউএনও উজ্জ্বল কুমার হালদা‌রের নেতৃত্বে রৌমারী সার্কেলের সহকারী পু‌লিশ সুপার, রৌমারী থানা পুলিশ এবং বি‌জি‌বি সদস্যদের সমন্বয়ে গ‌ঠিত টাস্কফোর্সের এক‌টি দল খা‌টিয়ামা‌রি গ্রা‌মের মাদক ব‌্যবসায়ী জা‌হের আলী ওর‌ফে ফ‌কির চাঁ‌নের বা‌ড়ি‌তে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে ৩৩০টি ইয়াবাসহ ফ‌কির চাঁনের স্ত্রী ম‌ফিতা বেগম এবং আরেক মাদক কারবা‌রি নিজাম উদ্দিনকে

আরও পড়ুন
language Change