তারিখ লোড হচ্ছে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির নতুন দিগন্ত বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ ঢাকায় এবার মনোরেল করতে চায় সরকার ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা গলাচিপায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির নলডাঙ্গায় সারবোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা, চালক-হেলপার অক্ষত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বরগুনায় কৃষক স্মার্ট কার্ড বিষয়ক প্রশিক্ষণ মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু কেশবপুরে অবহেলিত নবজাতক প্রসূতির পাশে ইউএনও ৯ ঘণ্টা আত্মগোপন, অবশেষে গ্রামবাসীর হাতে আটক দুই গরু চোর রাঙামাটি সদর হাসপাতালে প্রথমবার চালু হলো কলপোস্কোপি সেবা বাজেট অধিবেশন শেষ ২৬ কার্যদিবসে, ১০ বিল পাস জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: রাষ্ট্রপতির ধরাছোঁয়ার বাইরে প্রধান বনরক্ষক আমির হোসাইন চৌধুরী এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঘাইছড়িতে সরকারি সহায়তার আশ্বাস এমপি দীপেন দেওয়ান মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি জাহাঙ্গীর হত্যা মামলায় স্বামী, স্ত্রী ও কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান একহাতে বদলির প্রজ্ঞাপন অন্ন হাতে সেই প্রজ্ঞাপন বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনের বিরুদ্ধে দুদকে অভিযোগ এলেনবাড়ি গণপূর্তে অনিয়মের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ ঘাগড়া গ্রামে প্রায় ৩ যুগেরও বেশি উন্নয়নের ছোঁয়া নেই: চরম ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক সিরাজগঞ্জে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী

মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন প্রতিমন্ত্রী
পাঠক সংখ্যা
638

​মো. রাসেল সরকার-ঢাকাঃ

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। তিনি স্পষ্ট করে বলেছেন, অপরাধী যেই হোক না কেন, তার পরিচয় বা পদ-পদবি বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।

এমনকি অপরাধী যদি তাঁর নিজের ছোট ভাইও হয়, তাকেও ছাড় না দিয়ে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর মুগদা থানা ইমাম-উলামা পরিষদ, ঢাকা-এর উদ্যোগে আয়োজিত এক মাসিক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মূল দায়িত্ব। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি এখন জনগণের কাছে জবাবদিহির মধ্যে রয়েছি। সে যেই হোক, আমার ছোট ভাই হলেও ধরবেন। কারোর চেহারার দিকে তাকাবেন না, পদ-পদবির দিকে তাকাবেন না। ​তিনি আরও যোগ করেন, এ ধরনের অপরাধের ঘটনায় কেউ তদবির বা সুপারিশ নিয়ে তাঁর কাছে এলেও কোনো লাভ হবে না। ​সভায় উপস্থিত মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, এলাকার মানুষ যাতে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভয়ে জিম্মি হয়ে না থাকে, সেই নিরাপদ পরিবেশ নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। ​তিনি জোর দিয়ে বলেন, শুধু মাদকসেবীদের ধরলে চলবে না; মাদক ব্যবসায়ী এবং যাঁরা এই ব্যবসার পেছনে থেকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাঁদেরও আইনের আওতায় আনতে হবে।

কোনো কারণে স্থানীয় পর্যায়ে ব্যবস্থা নিতে সমস্যা হলে, সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা র‍্যাব, ডিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সরকারের অন্যান্য উচ্চতর সংস্থায় পাঠানোর আহ্বান জানান তিনি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী হাবিব বলেন, আমার সঙ্গে অনেকের ছবি থাকতে পারে বা রাজনৈতিক কারণে অনেকের সঙ্গে যোগাযোগ থাকতে পারে। কিন্তু কোনো মাদক ব্যবসায়ীর পক্ষে আমার দলের কোনো নেতা কিংবা আমি নিজে কখনো সুপারিশ করলে, সেটি প্রকাশ্যে জানিয়ে দেওয়ার জন্য আমি পুলিশকে আহ্বান করছি। কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না।” ​মাদক ও সন্ত্রাসের পাশাপাশি জনদুর্ভোগ লাঘবেও কড়া নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। স্কুল চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কোনো ভ্যানগাড়ি বা প্রতিবন্ধকতা রাখা যাবে না বলে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। ​নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, সরকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুধু থানায় বসে না থেকে নিয়মিত এলাকায় টহল দিতে ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। ​উক্ত অনুষ্ঠানে স্থানীয় ইমাম-উলামা পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন

গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্কঃ তিনজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে শুক্রবার (১০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তিনজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে এ ধরনের তথ্য পাওয়া গেছে। সূত্রটি আরও জানায়, চীন এসব অস্ত্রের চালানের উৎস গোপন করতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানে পাঠানোর চেষ্টা করছে বলে ইঙ্গিত রয়েছে। গোয়েন্দা তথ্য আরও ইঙ্গিত দিচ্ছে যে, ইরান যুদ্ধবিরতির এই সময়টিকে কিছু নির্দিষ্ট অস্ত্র ব্যবস্থা পুনরায় সরবরাহ ও শক্তিশালী করার সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে, যেখানে তাদের গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদাররা সহায়তা করছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, চীন ইরানকে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটনে অবস্থিত

আরও পড়ুন
language Change