মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
জুলাই শহিদ দিবস-২০২৬' যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেছে শেরপুর জেলা প্রশাসন। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্যরা, জুলাই যোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের মহান আত্মোৎসর্গ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠানে জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করে জেলা প্রশাসন, শেরপুর।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত