তারিখ লোড হচ্ছে...

ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ সব যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিল নিয়ে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সফিউদ্দিন আহম্মেদ সেন্টু চাঁদাবাজির অভিযোগ ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অবশেষে জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেফতার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না ইংল্যান্ড-ফ্রান্স ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল ফারুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী, দ্রুত পুনর্বাসনের আহ্বান কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কেশবপুরে ভূয়া আয়কর কর্মকর্তা আটক ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ ১৮ জুলাই: রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়, নতুন মোড় নেয় আন্দোলন সুন্দরবনের অজগর লোকালয় উদ্ধার করে বনে অবমুক্ত করেন বনবিভাগ বিশ্বকাপ ফুটবল, অর্থনীতির মাঠে কে জিতল, কে হারল নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ সীমান্তে বিজিবির অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির নতুন দিগন্ত বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ ঢাকায় এবার মনোরেল করতে চায় সরকার ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা গলাচিপায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির নলডাঙ্গায় সারবোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা, চালক-হেলপার অক্ষত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বরগুনায় কৃষক স্মার্ট কার্ড বিষয়ক প্রশিক্ষণ মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু কেশবপুরে অবহেলিত নবজাতক প্রসূতির পাশে ইউএনও ৯ ঘণ্টা আত্মগোপন, অবশেষে গ্রামবাসীর হাতে আটক দুই গরু চোর রাঙামাটি সদর হাসপাতালে প্রথমবার চালু হলো কলপোস্কোপি সেবা বাজেট অধিবেশন শেষ ২৬ কার্যদিবসে, ১০ বিল পাস জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: রাষ্ট্রপতির ধরাছোঁয়ার বাইরে প্রধান বনরক্ষক আমির হোসাইন চৌধুরী এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঘাইছড়িতে সরকারি সহায়তার আশ্বাস এমপি দীপেন দেওয়ান মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন

কেশবপুরে ভূয়া আয়কর কর্মকর্তা আটক

কেশবপুরে ভূয়া আয়কর কর্মকর্তা আটক
পাঠক সংখ্যা
638

রুস্তম ফারাজী, কেশবপুরঃ

কেশবপুরে নিজেকে মনিরামপুর আয়কর অফিসের অ্যাসিস্ট্যান্ট অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উৎপল কুমার রায় (৩৭) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। গতকাল ১৬ জুলাই বৃহস্পতিবার কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বাঘারপাড়া এলাকার বাসিন্দা উৎপল কুমার রায় কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিকাশ এজেন্টদের দোকানে গিয়ে নিজেকে কর কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। পরে আয়কর রিটার্ন, সার্টিফিকেট ও বিভিন্ন কাগজপত্রের তথ্য যাচাইয়ের কথা বলে তাদের কাছ থেকে টাকা দাবি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রথমে কেশবপুর উপজেলার ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নের কয়েকটি বিকাশ এজেন্টের দোকানে যান। এর মধ্যে সাগরদাঁড়ি বাজারের মো. শরিফুল ইসলামের দোকান থেকে ১ হাজার টাকা, হাসানপুর বাজারের এক ভুক্তভোগীর কাছ থেকে ৫ হাজার টাকা এবং অন্য এক ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সব মিলিয়ে কেশবপুর এলাকায় প্রায় ৬ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়।

পরে ভুক্তভোগীরা বিষয়টি বুঝতে পেরে প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ সময় ঘটনাস্থলে আনসার সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়া একটি অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের জন্য অভিযুক্তকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত উৎপল কুমার রায় বলেন, আমি ২০১১ সালে আয়কর অফিসে চাকরি করতাম। দুর্নীতির অভিযোগে আমাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। আমি প্রায় দুই বছর ধরে এ কাজ করছি। আমার উপরে আরও লোক রয়েছে, তারা আমাকে সহযোগিতা করে। ঘটনাটি প্রকাশ হওয়ার পর কেশবপুরের বিকাশ এজেন্ট ও ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার বার্তা

হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার বার্তা

নিজস্ব প্রতিবেদকঃ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে নেমেছে শোকের ছায়া। তার মৃত্যু একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে ভাষণে তিনি এ ঘোষণা দেন। তার পুরো ভাষণটি নিচে দেওয়া হলো। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আমাকে টেলিফোনে এই হৃদয়বিদারক সংবাদটি জানিয়েছেন। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহিদ হিসেবে কবুল করুন—এই দোয়া করি। আমরা

আরও পড়ুন
language Change