সোহাঈদ খান জিয়াঃ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী গণি উচ্চ বিদ্যালয় হতে ঢালিরঘাট পর্যন্ত দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা বিরাজ করছে । সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের। সড়কে চলাচলকারী যানবাহন গুলো ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছে ।
প্রতিদিন শত শত মানুষ এ সড়ক দিয়ে চলাচল করলেও দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পেয়ে আসছে । বর্ষা মৌসুমে সড়কের গর্তে পানি জমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। প্রায় সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়। সড়ক দিয়ে ইট, বালু, পাথর ও মাটিসহ অন্যান্য নির্মাণসামগ্রী বহনকারী ভারী ট্রাক চলাচলের কারণে সড়ক দ্রুত নষ্ট হয়ে যায় । পূর্বে সড়ক সংস্কার করা হলেও নিম্নমানের কাজ করার কারণে অল্প সময়ের মধ্যে সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। সরজমিন গিয়ে দেখা যায়, সড়কে বিশালাকার গর্ত হয়ে আছে। যানবাহন গুলো ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করে। স্কুল, কলেজ, মাদ্রাসাগামী ছাত্র ছাত্রী সহ জনসাধারণকে দূর্যোগের মধ্যে চলাচল করে হয়।সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। গত কদিনের বৃষ্টির কারণে সড়কে থাকা গর্ত গুলো পানিতে ভরে যাওয়ায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভারী যানবাহনের কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়ে পড়ে।
স্থানীয় লোকজন জানান, প্রায় ২০ বছর ধরে সড়কে বেহাল অবস্থা বিরাজ করে আসছে। সড়কটি টেকসই ও গুনগত মান নিয়ে পুনর্নির্মাণ করা হলে ভারী যানবাহন চলাচল করলেও সড়ক
অল্প সময়ের মধ্যে নষ্ট হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি দিয়ে দ্রুত বাগাদী- ঢালিরঘাট সড়ক সংস্কার করবেন বলে ভুক্তভোগীদের প্রত্যাশা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত