ডেস্ক রিপোর্টঃ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। মঙ্গলবার (২১ জুলাই) ট্রাইব্যুনালে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।
এ সংক্রান্ত একটি আবেদন জমা হয়েছে ট্রাইব্যুনালে। যেখানে তাকে গ্রেফতার দেখানোর কথা উল্লেখ করা হয়েছে। আজই এর শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর আগে গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরী কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর গ্রেফতার করা হয় তাকে। এরপর তাকে নেওয়া হয় জিয়া হত্যার ঘটনাস্থলে। সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যম। তবে, প্রসিকিউশন জানিয়েছে মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার ও বিচারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত