তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই

সাংবাদিক তালুকদার রুমিকে অবিলম্বে মুক্তি দিন : এম আবদুল্লাহ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

সরকারের বানোয়াট ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাংবাদিক তালুকদার রুমির অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ।

আজ ১৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন-বিএমএসএফ -এর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও এস এম তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ। তিনি বলেন, ২৭ জুলাই রাতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র কার্যনির্বাহী সদস্য ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক রুমিকে বাসা থেকে পুলিশ প্রথমে তুলে নিয়ে যায় কোন ওয়ারেন্ট ছাড়াই। পরে বানোয়াট রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে জেলে পাঠায়। রুমি একজন সাহসী সাংবাদিক ও একটি পত্রিকার নির্বাহী সম্পাদক। কোন পরোয়না ছাড়াই তাঁকে বাসা থেকে তুলে নেওয়া প্রমাণ করে সমাজটা কোন পর্যায়ে নেমেছে। সভ্যতা-ভব্যতা কোন পর্যায়ে গেছে এই গ্রেফতার থেকে স্পষ্ট হয়েছে। একজন সাংবাদিককে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো বাংলাদেশে নতুন কালচার। গত ১৫ বছরে আমরা দেখেছি যে প্রথমে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হবে, তারপর কয়েকদিন গুম করে বানোয়াট ও হয়রানিমূলক মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়। বাংলাদেশে যদি আইনের শাসন থাকতো তাহলে প্রথমে তালুকদার রুমির বিরুদ্ধে মামলা হতো ওয়ারেন্ট জারি হতো। তা না করে আগে গ্রেফতার ও পরের দিন বানোয়াট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অবিলম্বে এই বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহার ও রুমির মুক্তি দাবি করছি।

বিএফইউজে সভাপতি বলেন, সাংবাদিক ও গণমাধ্যমকে দমন নিপীড়ন করে কোন স্বৈরশাসকের শেষ রক্ষা হয়নি।

বিএফইউজে’র মহাসচিব নুরুল আমিন রোকন বলেন, সরকার গত ১৫ বছরে অনেক সাংবাদিক হত্যার সাথে জড়িত। সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার আজ পর্যন্ত করতে পারে নাই। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে ও সাংবাদিকদের কন্ঠ স্তব্ধ করতে চাচ্ছে, এটা আর সম্ভব না, সাহসী সাংবাদিক তালুকদার রুমির অবিলম্বে মুক্তি দাবি করছি।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন-বিএমএসএফ’র সভাপতি জাকির হোসেন বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র কার্যনির্বাহী সদস্য কারারুদ্ধ, অথচ ইউনিয়ন কোন ভূমিকা নিচ্ছে না। ইউনিয়নের নেতাদের উদেশ্যে আহবান জানিয়ে তিনি বলেন, তালুকদার রুমির মত সাহসী সাংবাদিকের কন্ঠ স্তব্ধ করার প্রতিবাদে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং রুমির মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন-বিএমএসএফ এর আয়োজনে বিক্ষোভ সমাবেশে আরোও বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন, বিএফইউজে’র সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, ডিইউজে’র সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল আমিন, বিএমএসএফ‘র কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, হুমায়ুন কবির, খুরশেদ আলম, তালুকদার বেলাল, জিয়াউর রহমান, এফবিজেও এর ভাইস চেয়ারম্যান লুৎফূন নাহার রিক্তা, জেসমিন জুঁই, বাবুল দাস লাল, এস এ আলমগীর প্রমুখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্বেচ্ছাসেবক দলে ৬১ নং ওয়ার্ডের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: গত পাঁচ ই আগস্ট এর পর শেখ হাসিনা ও তার দোসরা পলায়নের পর দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করতেছে, আওয়ামীলিগ ও তার দোসররা যাতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে এরই ধারাবাহিকতায়। ৬১ নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ৬১ নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিজাম হাওলাদারের নেতৃত্বে উক্ত মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি দনিয়া বাজার থেকে শুরু হয়ে পাটেরবাগ গোয়ালবাড়ি মোরসহ ৬১ নাম্বার ওয়ার্ড এর বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নিজাম হাওলাদার বলেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা ওর তার দোষররা যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এর জন্য স্বেচ্ছাসেবক দল সবসময় রাজপথে প্রস্তুত আছে।

আরও পড়ুন
language Change