মোঃ রবিউল ইসলাম মিনাল: গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে ২০ কেজি গাজাঁসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। রোববার (২৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানী এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর এলাকার মিলন মিয়ার ছেলে মোঃ রবিউল্লাহ (৩০) এবং রাজশাহী জেলার দুর্গাপুর থানার কুহাড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে মোঃ জনি মাহমুদ (৩০)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে র্যাব-৫ এর একটি চৌকস অপারেশন দল কাটাখালী থানাধীন কাজিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে এনে পরস্পর যোগসাজশে তা ক্রয় বিক্রয় করে আসছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত