তারিখ লোড হচ্ছে...

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন, পুত্র আটক এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের রাজনীতির মাঠে এক নক্ষত্র নাদিম চৌধুরী রাঙামাটিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক বাবা-মা  চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি'র চেয়ারম্যান হামিদ রানা ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে? হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ঢাকা প্রেসক্লাবের এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে ছোটদের পত্রিকা কানামাছির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ সাতক্ষীরা তালার ধানদিয়ায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন  রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এমপি নজরুলের একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ভিডিও বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি বিপিজেএফের নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওকৃষি উন্নয়নের প্রণোদনা বিতরণ  কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক  চাঁদপুরের রামচন্দ্রপুরে ডাকাতিয়ার ভাঙ্গন আতঙ্ক চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পদত্যাগের পর সাহাবুদ্দিনের পুরোনো বক্তব্য ভাইরাল কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেপ্টেম্বরে: আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জের মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন গুজবে সাতক্ষীরার পাম্পে তেল কেনার ভিড়, সরবরাহ স্বাভাবিক থাকার দাবি প্রশাসনের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএর মানববন্ধন স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকতকে যাবজ্জীবন কারাদণ্ড ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ ​অভিযোগ ভুল প্রমাণিত: স্বপদে ফিরলেন ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া বৃক্ষরোপণে সাজাই দেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ

ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ

ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ না মিললে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা পেতে নাগরিকদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। এ ভোগান্তির পরিমাণ দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে নাগরিকরা ফিঙ্গারপ্রিন্ট ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হচ্ছেন। ইসিতে এসে কেউ কেউ নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সমস্যার সমাধান পাচ্ছেন। যাদের ফিঙ্গারপ্রিন্ট কোনোভাবেই আর কাজ করছে না, তাদের ইসি থেকে প্রত্যয়নপত্র বা এনওসি দেওয়া হচ্ছে, যা দেখিয়ে তারা কাঙ্ক্ষিত সেবা নিতে পারেন।

গত বছর অর্থাৎ ২০২৫ সালে প্রায় ২ হাজার ৮০০ নাগরিককে এই এনওসি দিয়েছে কমিশন। চলতি বছর ছয় মাসে গত বছরের প্রায় সমপরিমাণ এনওসি দেওয়া হয়েছে। তাই এনআইডি-সংক্রান্ত সেবা পেতে নাগরিকদের ভোগান্তি কমাতে ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি চোখের আইরিশও যাচাইয়ের ব্যবস্থা রাখতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা নাগরিকদের এনআইডি-সংক্রান্ত সেবা সহজ করতে চাই। ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশির চোখের আইরিশও যাচাই করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এ বিষয়ে অ্যাক্সেস দেব। প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দেখবে, সেটি না হলে চোখের আইরিশ স্ক্যান করবে। যারা ভোটার হয়েছেন; কিন্তু এখনো চোখের আইরিশের প্রতিচ্ছবি দেননি। তারা যে কোনো সময় এসে তা দিতে পারবেন বলেও জানান তিনি।

জানা যায়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নাগরিকরা দেশে মোবাইল ফোনের সিম কেনা, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স করা ও বিদেশে যাতায়াত করতে পারেন। বয়স বৃদ্ধি, রোগাক্রান্ত হওয়া ও হাত দিয়ে ভারী কাজ করেন-এমন পেশার লোকেরা ফিঙ্গারপ্রিন্ট না মেলার সংকটের মুখোমুখি হচ্ছেন। ইসি কর্মকর্তারা জানান, প্রতিদিন কেউ না কেউ ফিঙ্গারপ্রিন্ট সমস্যা নিয়ে ইসিতে আসছেন। এদের বেশিরভাগ বয়স্ক। তবে এ সংকটে পড়া তরুণের সংখ্যাও কম নয়।

গত বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় প্রত্যয়নপত্র নিতে আসা এক বেসরকারি চাকরিজীবীর সঙ্গে। যার বয়স আনুমানিক ২৫ বছর হবে। তিনি বলেন, মোবাইল ফোনের সিম কিনতে গেলে দোকানি বলেন, ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। প্রথমে ইসিতে এসে আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু মেশিন তা নেয়নি। তাই প্রত্যয়নপত্র নিতে এসেছি।

ইসির দুর্বলতার কথাও জানান ইসির এক কর্মকর্তা। তিনি বলেন, ‘ফিঙ্গারপ্রিন্ট সার্ভারে আপলোড হলো কি না, নাগরিকদের সেটি কমিশন থেকে জানানো হয় না। জানতে হলে আবার ওই নাগরিককে ইসিতে আসতে হয়। এ ছাড়া অনেকের নাম ভোটার তালিকা থেকে কর্তন হয়ে মৃতের তালিকায় চলে যাচ্ছে। কোনো কাজ করতে না গেলে তিনি জানতে পারছে না যে, তার নাম মৃতের তালিকায় চলে গেছে। কারও নাম মৃতের তালিকায় গেলে অবশ্যই তার পরিবারের কারও না কারও নম্বরে এ বিষয়ে মেসেজ পাঠানো উচিত।’

এ কর্মকর্তা আরও জানান, বর্তমানে ইসির সার্ভারে কোনো নাগরিকের মোবাইল নম্বর ট্যাগ করা নেই। যার কারণে তাদের মেসেজ দেওয়া যায় না। এ বিষয়ে বিটিআরসি, এনবিআর ও মোবাইল কোম্পানিগুলোকে নিয়ে ইসি সভা করতে পারে। অনেকেই দোকান থেকে নতুন ভোটারের আবেদন ও এনআইডি সংশোধনের আবেদন করেন। সেই সময় আবেদনে দোকানদারের নম্বর ব্যবহার করে থাকেন অনেকে। এতেও সমস্যা হয়। তাই নতুন ভোটার হওয়ার সময় নিজ বা পরিবারের মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক করা প্রয়োজন। এতে নাগরিককে যে কোনো বিষয়ে আপডেট তথ্য পাঠানো যাবে। আর যারা এরই মধ্যে ভোটার হয়েছেন-মোবাইল কোম্পানির মাধ্যমে তাদের কাছে মেসেজ দিয়ে মোবাইল নম্বর যুক্ত করার জন্য বলা যেতে পারে। এতে নাগরিকের ভোগান্তি কমবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাদাপাথর লুটপাটের ঘটনায় তদন্তে দুদক

সাদাপাথর লুটপাটের ঘটনায় তদন্তে দুদক

সিলেটে সংবাদদাতা: সিলেট সাদাপাথরে ভয়াবহ লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে লুটপাটের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। দুদকের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও। দুদকের প্রতিনিধি দল জানান, এমন লুটপাটের ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন দেয়া হবে। যাদের বিরুদ্ধে অনিয়ম পাওয়া যাবে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়াও স্থানীয় প্রশাসনের এ ব্যাপারে আরও সর্তক থাকা প্রয়োজন ছিল বলে জানান। পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার অধিক। প্রসঙ্গত, গত এক বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদাপাথর পর্যটন কেন্দ্র।

আরও পড়ুন
language Change