তারিখ লোড হচ্ছে...

রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক! হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন আটক রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি জনতা ব্যাংকে ছুটির দিনেও অফিস করানো নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে লালবাগ ২৪নং ওয়ার্ডে প্রতিবাদী মিছিল মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানাযা শেষে গণপিটুনিতে খুনির মৃত্যু, বাড়িতে আগুন স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারের মাছ হরিলুট, ভাড়ার টাকা গায়েব,বাড়ি ভাড়া উত্তোলনের অভিযোগ  মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য বটিয়াঘাটায় ঘুমন্ত যুবককে হাত-পা বেঁধে বস্তাবন্দি করার অভিযোগ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে আমরাও শান্ত থাকব: ইরান অ্যাডভোকেট শান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গুলিস্তানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ: দুর্ভোগে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: ৪ মাস ধরে আটকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টেন্ডার ফ... হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল পাথরঘাটায় নৌ পুলিশের ঘুষ গ্রহন,ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার দুর্নীতির দায়ে অপসারিত চেয়ারম্যানের মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ সুন্দরবন সুরক্ষায় অঙ্গীকার: আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে মোংলা-রামপালে বেডসের বৃক্ষরোপণ অভিযান কালীগঞ্জে ফের বিদ্যুতের নড়বড়ে খুঁটি, বড় দুর্ঘটনার আশঙ্কা বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক বেনাপোলে ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন, পুত্র আটক এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের রাজনীতির মাঠে এক নক্ষত্র নাদিম চৌধুরী রাঙামাটিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক বাবা-মা  চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি'র চেয়ারম্যান হামিদ রানা ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে? হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ঢাকা প্রেসক্লাবের এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে ছোটদের পত্রিকা কানামাছির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ সাতক্ষীরা তালার ধানদিয়ায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন  রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরে অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার আবেদন করেছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)। একই সঙ্গে অভিযুক্ত ‘প্রতিবন্ধী মজিবর’কে ঘিরে রাজউকের সরকারি জমি দখল, অবৈধ স্থাপনা নির্মাণ, অবৈধ পানি ও বিদ্যুৎ সংযোগ এবং ভাড়া বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

ওয়াসার চিঠিতে যা বলা হয়েছে, ঢাকা ওয়াসার জোন-১০-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান ২০ জুলাই ২০২৬ তারিখে (স্মারক নং: ৪৬.১১৩.৪১৫.০০.০০.০০৭.২০২৬-৮৪) নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো এক চিঠিতে জানান, উত্তরা ১৫ নম্বর সেক্টর কল্যাণ সমিতির চেয়ারম্যান অবৈধ পানির সংযোগের বিষয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ওয়াসার একটি পরিদর্শন দল ঘটনাস্থলে গিয়ে দুটি স্থানে অনিয়মের প্রাথমিক সত্যতা পায়।
পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেক্টর-১৫-এর ব্লক-বি, কূপ নং-২১ সংলগ্ন পানির পাম্প কম্পাউন্ডের পশ্চিম পাশে ‘মজিবর’ নামে এক ব্যক্তি অনুমোদন ছাড়াই টিনশেড ঘর নির্মাণ করে অবৈধভাবে পানির সংযোগ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া একই এলাকার হাউস-৭, ব্লক-বি, রোড-১/বি-এর একটি বৈধ পানির মিটার বাইপাস করে একটি হোটেল ও একটি মুদি দোকানে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওয়াসা জানায়, তাৎক্ষণিকভাবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্থানীয়ভাবে বাধার মুখে পড়তে হয়। তাই জনস্বার্থ, নিরাপদ পানি সরবরাহ এবং সরকারি রাজস্ব সুরক্ষার স্বার্থে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

রাজউকের জমি দখলের অভিযোগ:
স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত মজিবুর রহমান ওরফে ‘প্রতিবন্ধী মজিবর’-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজউকের সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট এক নেতা সুমনের প্রভাব ব্যবহার করে তিনি ও তার পরিবারের সদস্যরা রাজউকের প্রায় ২১ কাঠা সরকারি জমি দখল করে সেখানে টিনশেড ঘর নির্মাণ করেন এবং সেগুলো ভাড়া দিয়ে আসছেন। স্থানীয়দের দাবি, দখল করা জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ কোটি টাকা। অভিযোগ রয়েছে, তিনি নিজেও ওই এলাকায় বসবাস করছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দখলকৃত এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। পাশাপাশি বড় অঙ্কের ঘুষের বিনিময়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগও রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মজিবুর রহমানের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজউকের অবস্থান:
রাজউক (জোন-১)-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তা রহমান অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে প্রয়োজনীয় তথ্যের জন্য রাজউকের অথরাইজড অফিসারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
রাজউক (জোন-১)-এর অথরাইজড অফিসার এহসানুল ইমাম জানান, অভিযোগের ভিত্তিতে ২০ জুলাই উত্তরা সেক্টর-১৫-এর ব্লক এ, বি ও ডি এলাকার লেক-সংলগ্ন অংশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি অবৈধ স্থাপনা আংশিকভাবে উচ্ছেদ করা হয়েছে এবং মানবিক বিবেচনায় অবশিষ্ট স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর অফিস আদেশ অনুযায়ী যেকোনো সময় পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

মজিবুর রহমানের আবেদনের বিষয়ে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি রাজউক চেয়ারম্যানের কাছে স্থায়ীভাবে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তবে রাজউক থেকে এ বিষয়ে কোনো অনুমোদন দেওয়া হয়নি। ফলে সেখানে স্থায়ীভাবে বসবাসের কোনো বৈধ অনুমতি তার নেই।

রাজউকের দাবি, মানবিক কারণে তিনি প্রতিবন্ধী হওয়ায় তাকে ২ মাসের মধ্যে অন্যত্র স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে। সময়সীমা শেষ হলে তার স্থাপনাও উচ্ছেদ অভিযানের আওতায় আসবে।

৫৫টির বেশি টিনশেড, নিয়মিত ভাড়া আদায়ের অভিযোগ:
স্থানীয়দের দাবি, সেক্টর-১৫-এর ব্লক এ, বি ও ডি এলাকার লেকপাড়জুড়ে ৫৫টিরও বেশি টিনশেড স্থাপনা রয়েছে। এসব ঘর থেকে মাসিক ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল, অননুমোদিত স্থাপনা নির্মাণ, অবৈধ পানি ও বিদ্যুৎ সংযোগ এবং ভাড়া বাণিজ্য চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ওয়াসার মোবাইল কোর্টের আবেদন এবং রাজউকের উচ্ছেদ কার্যক্রমের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মজিবুর রহমান দুটি বিয়ে করেছেন। তার পরিবারের সদস্য সংখ্যা প্রায় ২১ জন এবং তারা সরকারি জমিতে স্থাপনা নির্মাণ করে বসবাস করছেন।

অভিযুক্ত মজিবুর রহমান বলেন,”আমি একজন প্রতিবন্ধী মানুষ। অনেক কষ্ট করে রাজউকের জমিতে বাড়ি করেছি। আমাকে কেন আপনারা বিরক্ত করছেন?”
এ কথা বলেই তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন,”মজিবর একজন ঠিকাদার ও ব্যবসায়ী। সরকারি জমি দখল করাই তার কাজ। তিনি প্রতিবন্ধী হলেও সেই পরিচয়কে আবেগের জায়গা হিসেবে ব্যবহার করেন। অভিযানে গেলেই নিজেকে প্রতিবন্ধী বলে সুবিধা নেওয়ার চেষ্টা করেন।” আরেক বাসিন্দা জাজ মিয়া বলেন, “মজিবর প্রতিবন্ধী হলেও এখন রাজউকের প্রায় ৫০ কোটি টাকার জমি দখল করে কোটিপতি হয়েছেন। তাকে গরিব বলা ঠিক নয়। শুধু জমি দখল নয়, এলাকায় মাদক কারবার নিয়েও নানা অভিযোগ রয়েছে।”

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সন্ত্রাস বিরোধী মামলায় আ'লীগের নেতাসহ ফেসে গেলেন জামায়াতের নেতারাও

সন্ত্রাস বিরোধী মামলায় আ’লীগের নেতাসহ ফেসে গেলেন জামায়াতের নেতারাও

ইসমাইল হোসেনঃ সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আরও ৩শ থেকে ৫শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেন পঞ্চগড়ের সদর উপজেলার ইসলামবাগ এলাকার জুয়েল রানা। সে একই এলাকার ফয়জুল ইসলামের ছেলে। মামলার প্রধান আসামি করা হয়েছে দেবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও দেবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম এমুকে। মামলায় পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়। গত ৫ জুন তিনি দেবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। বাদী এবং থানা কর্তৃপক্ষ মামলা দাখিলের বিষয়টি গোপন রাখলেও রবিবার সন্ধায় তা সাংবাদিকদের নজরে আসে। মামলার এজাহারে বলা

আরও পড়ুন
language Change