হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক গৃহীত Government Performance Management System (GPMS) এর সেকশন-২ এর অধীন "উদ্ভাবন ও সংস্কার কার্যক্রম" এর অন্তর্ভুক্ত 'ওয়ান চাইল্ড ওয়ান ট্রি' কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জন এবং পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরগুনা জেলার তালতলী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, তালতলী, বরগুনা-এর আয়োজনে "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" কর্মসূচির অধীনে এই চারা বিতরণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেগম নূরজাহান মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং নলবুনিয়া আগাপাড়া মাধ্যমিক বিদ্যালয় এর পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে চারা গাছ বিতরণ করেন বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, তালতলী; নেজারত ডেপুটি কালেক্টর; উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি বলেন, প্রতিটি শিশুর হাতে একটি করে গাছের চারা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ শিশুদের মাঝে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করবে। পাশাপাশি এটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলবায়ু অভিঘাত সহনশীল, সবুজ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নি উপস্থিত সকলকে বৃক্ষরোপণে উৎসাহ প্রদান করেন এবং চারা রোপণ পরবর্তী পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত