তারিখ লোড হচ্ছে...

পরীমনির কাছে হারলেন সাকিব দুই ধরনের ব্যাংকই বর্তমানে বেশি ঝুঁকির মুখে রয়েছে : বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯ হাজার, বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার কারাগারে বসে ভিডিও কলের দাবি ভুয়া অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর কোটি টাকার সম্পদ: আয়ের উৎস কোথায়? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ কেশবপুরে প্রশাসনের মাদকবিরোধী অভিযান ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ ঢামেকে কোটি টাকা অনিয়মের তোলপাড়: ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বৃক্ষের চারা বিতরণ দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ফায়ার সার্ভিসে ড্রাইভারের মৃত্যু নিয়ে পরিচালক (প্রশাসন)-এর বিরুদ্ধে প্রচারিত অভিযোগ তদন্তে ভিত্তিহ... সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের ঘোষণা মানুষের মাঝে আশার আলো জ্বালাচ্ছে আমরা বিএনপি পরিবার বরগুনার তালতলীতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ সাংবাদিকের পা কেটে নেওয়া ও ছেলেকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক! হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন আটক রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি জনতা ব্যাংকে ছুটির দিনেও অফিস করানো নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে লালবাগ ২৪নং ওয়ার্ডে প্রতিবাদী মিছিল মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানাযা শেষে গণপিটুনিতে খুনির মৃত্যু, বাড়িতে আগুন স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারের মাছ হরিলুট, ভাড়ার টাকা গায়েব,বাড়ি ভাড়া উত্তোলনের অভিযোগ  মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য বটিয়াঘাটায় ঘুমন্ত যুবককে হাত-পা বেঁধে বস্তাবন্দি করার অভিযোগ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে আমরাও শান্ত থাকব: ইরান অ্যাডভোকেট শান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গুলিস্তানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ: দুর্ভোগে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: ৪ মাস ধরে আটকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টেন্ডার ফ... হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল পাথরঘাটায় নৌ পুলিশের ঘুষ গ্রহন,ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার দুর্নীতির দায়ে অপসারিত চেয়ারম্যানের মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ সুন্দরবন সুরক্ষায় অঙ্গীকার: আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে মোংলা-রামপালে বেডসের বৃক্ষরোপণ অভিযান কালীগঞ্জে ফের বিদ্যুতের নড়বড়ে খুঁটি, বড় দুর্ঘটনার আশঙ্কা

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউরোপজুড়ে দাবানলের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালের পর থেকে ইউরোপ অঞ্চলে দাবানলের ঘটনা ৫৭ শতাংশ বেড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে দাবানল আরও ঘন ঘন ও ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

এ গ্রীষ্মে ফ্রান্স, জার্মানি, গ্রিস, স্পেন ও পর্তুগালে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়েছে। ফ্রান্স ও ইতালিতে আগুন নেভানোর সময় কয়েকজন দমকলকর্মীরও মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, চলতি বছরের ২২ জুলাই পর্যন্ত ইউরোপে ১ হাজার ২৫৪টি দাবানল শনাক্ত হয়েছে। এসব আগুন থেকে ৮৩ লাখ ১০ হাজার টনের বেশি কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়েছে। পর্তুগাল ও স্পেনে চলতি বছর একই সময়ের তুলনায় দাবানলের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ইউরোপীয় বন দাবানল তথ্য ব্যবস্থা (ইএফএফআইএস) জানিয়েছে, গত বছর প্রায় ২২ লাখ হেক্টর জমি পুড়ে যায়। আর চলতি বছরের ২২ জুলাই পর্যন্ত প্রায় ২ লাখ ৫৪ হাজার হেক্টর এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডব্লিউএইচও ইউরোপের আঞ্চলিক পরিচালক হান্স হেনরি পি. ক্লুগে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব আরও উষ্ণ হচ্ছে। তাই ভবিষ্যতে আরও ঘন ঘন ও ভয়াবহ দাবানলের জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, দাবানলের ক্ষতি শুধু আগুনে পুড়ে যাওয়া এলাকাতেই সীমাবদ্ধ থাকে না। আগুনের ধোঁয়া শত শত কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে গিয়ে বায়ুদূষণ বাড়ায় এবং হৃদ্‌রোগ, শ্বাসকষ্ট ও মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে শিশু, বয়স্ক, অন্তসঃত্ত্বা এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন।

ডব্লিউএইচও সরকারগুলোর প্রতি দ্রুত দাবানল, আবহাওয়া ও বায়ুর মান সম্পর্কে সতর্কবার্তা দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং ধোঁয়ার মধ্যে বাইরে যেতে হলে সুরক্ষামূলক মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শিশু আফনানের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিলেন এমপি বাবেল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃমাজাহারুল ইসলাম রাজু।। গফরগাঁওয়ের শিশু আফনানের হৃদপিন্ডে ছিদ্র সনাক্ত হয়।পিতা-মাতা পারছিলেন না চিকিৎসার খরচ বহন করতে। এই সময় অসুস্থ শিশুটিকে সুস্থ করে তুলতে শিশুটির চিকিৎসার খরচ বহনে দায়িত্ব নেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। জানা যায়, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের উমর ফারুক ও ফাহিমা দম্পতির বিয়ের চার বছর পর জন্ম নেয় একটি শিশু আফনান(১)।শিশুটিকে ঘিরে স্বপ্ন বুনে পরিবার। কিন্তু সময়ের আবর্তে ফিকে হতে থাকে তাদের স্বপ্ন। মাত্র ৬ মাস বয়সেই শিশুটি জটিল রোগে আক্রান্ত হয়।শরীরের বৃদ্ধি কমে যায়, ঘন ঘন ঠান্ডা লাগে, শারিরীক দুর্বলতা,বুকের ছাতি নেমে যায়,কান্না করতে করতে শরীর নীলবর্ন ধারণ করে।ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা.নজরুল ইসলাম ইকো গ্রাফ করে শিশু আফনানের হৃদপিন্ডে ছিদ্র সনাক্ত করে।পরে ইব্রাহিম কার্ডিয়াকে ডা. রুকুনুজ্জামান সেলিমের অধীনে চিকিৎসা

আরও পড়ুন
language Change