হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কে. এম. সফিকুজ্জামান মাহফুজ-কে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ নেতৃত্বের বিকল্প নেই। সে লক্ষ্যেই আসন্ন নির্বাচনে কে. এম. সফিকুজ্জামান মাহফুজকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানানো হয়েছে। ১০ নং নলটোনা ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কে. এম. সফিকুজ্জামান মাহফুজের জন্য দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে।ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক চলমান রেখেছেন কর্মীরা।
এ বিষয়ে ১০ নং নলটোনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, বরগুনা জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম সফিকুজ্জামান মাহফুজ বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ইউনিয়নবাসীর সেবা করার চেষ্টা করছি।ইউনিয়নের উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করেছি।ইউনিয়নের রাস্তাঘাটের অনেক উন্নয়ন করেছি।আমি ইউনিয়ন বাসির সেবায় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত