তারিখ লোড হচ্ছে...

শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ২৮ সদস্যের কমিটি অনুমোদন মাতুয়াইলের পেট কাটা শামীম ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার ৯জনের নাম বাদ দেয়ার সংবাদ সম্মেলন উন্নয়ন ও সুশাসনের রাখতে মাহফুজকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, মিলবে একাধিক নতুন সুবিধা ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খুব শিগগিরই দেশে ফিরতে চান সাকিব শিক্ষার্থীদের সুখবর: গণিত ও বিজ্ঞানের ভীতি কমাতে চালু হচ্ছে নতুন পদ্ধতি অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেফতার গেজিল ওয়াল এবার দেশের সয়াবিন তেলে মিললো ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক ব্রাজিলের প্রেসিডেন্টকে চোর বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন অনশনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল সাংবাদিকের পরিবার কেশবপুরে ইয়াবাসহ যুবক আটক সাতক্ষীরা দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল-আমীনের উদ্যোগে প্রতিবন্ধী হুইলচেয়ার,পেয়ে আনন্দ মুখে ফিরল হাসি স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক নাটোর রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায়দের মাঝে সাতক্ষীরা  বিজিবি'র ত্রাণ সহায়তা প্রদান কক্সবাজার উপকর কমিশনার নুরুর ইসলামের কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রাঙামাটিতে পিসিএনপির প্রতিবেদন: অপহরণ, হত্যা ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ খুলনায় চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় ভূয়া সাংবাদিক আটক জুলাই নিয়ে আপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে: যোগাযোগ মন্ত্রী চাঁদপুরে বিদ্যালয় কতৃপক্ষের দায়িত্ব অবহেলা শিক্ষার্থীর মৃত্যু চাঁদপুর নদী বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার  এমপির ফেরদৌসী আহমেদ  ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হ... পুনর্বাসন ছাড়া আজিমপুর কলোনির ৩১ ভবন ভাঙার উদ্যোগ, তদন্তের মুখে প্রকৌশলী ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে আদালতে গিয়ে আইভী বললেন নির্দোষ হয়েও আমি অপরাধী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী আম্মারসহ ছাত্রশিবিরের মারধরের শিকার দুই শিক্ষার্থীকে গ্রেফতার পরীমনির কাছে হারলেন সাকিব দুই ধরনের ব্যাংকই বর্তমানে বেশি ঝুঁকির মুখে রয়েছে : বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯ হাজার, বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার কারাগারে বসে ভিডিও কলের দাবি ভুয়া অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর কোটি টাকার সম্পদ: আয়ের উৎস কোথায়? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ কেশবপুরে প্রশাসনের মাদকবিরোধী অভিযান ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ

মাতুয়াইলের পেট কাটা শামীম ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পাঠক সংখ্যা
638

​মোঃ রাসেল সরকারঃ

​রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত ‘পেট কাটা শামীম’ এবং তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা। ​আজ বুধবার (২৯ জুলাই) মাতুয়াইল এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

​বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ৬৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা শামসুদ্দিনের ওপর বর্বরোচিত হামলা চালানো হয় এবং তাঁকে ছুরিকাঘাত করা হয়। এই হামলার প্রধান অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে এবং পুলিশ তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। গুরুতর আহত অবস্থায় বিএনপি নেতা শামসুদ্দিন বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

​মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মাতুয়াইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন যদি অবিলম্বে এই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনে, তবে যাত্রাবাড়ীর সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। ​এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ) দায়িত্বশীল এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

​এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আল্টিমেটামের আইনি দিক সম্পর্কে জানতে চাইলে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা অপরাধ করে কেউ পার পেয়ে যেতে পারে না। পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রকাশ্যে ছুরিকাঘাত ও হত্যার উদ্দেশ্যে হামলার অপরাধ জামিনঅযোগ্য। পুলিশ চাইলে স্বতঃপ্রণোদিত হয়ে বা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেপ্তার করতে পারে। ভুক্তভোগী পরিবার বা দলীয় নেতাকর্মীদের ৭ দিনের আল্টিমেটাম প্রশাসনকে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণে বাধ্য করার একটি আইনসম্মত গণতান্ত্রিক দাবি। ​হামলার শিকার বিএনপি নেতা শামসুদ্দিনের পরিবারের এক সদস্য কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ভাই নিরীহ একজন রাজনৈতিক কর্মী। বিনা উসকানিতে তাকে হত্যার উদ্দেশ্যে পেট কেটে ও ছুরিকাঘাত করে জখম করা হয়েছে। আমরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।

​প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কর্মসূচি চলাকালে উত্তেজিত কয়েকজন বিক্ষোভকারী মাতুয়াইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত শামীমবাগ আবাসিক এলাকা-র নামফলক ও সাইনবোর্ড খুলে ফেলেন। এ সময় তারা স্লোগান দিয়ে বলেন, সন্ত্রাস ও অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তির নামে এলাকায় কোনো স্থাপনা বা সাইনবোর্ড থাকতে পারে না। ​মানববন্ধনের শেষপর্যায়ে আহত বিএনপি নেতা শামসুদ্দিনের দ্রুত সুস্থতা কামনা জানিয়ে দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা জন্য জোর দাবি জানান।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাদি হত্যা মামলা পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ডেস্ক রিপোর্টঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জুলাই দিন ঠিক করেছেন আদালত।রোববার (২৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ দিন ধার্য করেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন। এর আগে গত ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের একই আদালতে ডিবির দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) অসন্তোষ জানিয়ে নারাজি দাখিল করেন। আদালত জাবেরের নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর

আরও পড়ুন
language Change