মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ
মাতৃদুগ্ধ শিশুর প্রথম ও সর্বোত্তম খাদ্য-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ আগস্ট থেকে ৭ আগস্ট ২০২৬ পর্যন্ত পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।
এ উপলক্ষে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম এক বার্তায় বলেন, জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যেই নবজাতককে মায়ের দুধ পান করানো এবং জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো তার সুস্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও স্বাভাবিক শারীরিক-মানসিক বিকাশ নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মাতৃদুগ্ধ শুধু শিশুর জন্য আদর্শ খাদ্যই নয়, এটি শিশুকে বিভিন্ন সংক্রমণ ও অপুষ্টি থেকে সুরক্ষা দেয়। একই সঙ্গে মায়ের স্বাস্থ্যের জন্যও মাতৃদুগ্ধদান অত্যন্ত উপকারী। তাই পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্র-সব পর্যায়ে মায়েদের জন্য সহায়ক ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিনি সকলকে মাতৃদুগ্ধদানকে উৎসাহিত করার আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই মিলে প্রতিটি মা ও নবজাতকের জন্য একটি নিরাপদ, সহায়ক ও মাতৃদুগ্ধবান্ধব পরিবেশ গড়ে তুলি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত