শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ
গত ২৮ জুলাই মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম পলাশের ওপর হামলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু তুষার রায়কে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দেওয়া হয়। মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ (২ আগস্ট) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন কোনো তথ্য-প্রমাণ ছাড়া তুষার রায়কে জড়িয়ে বক্তব্য দেওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এর প্রতিবাদ ও নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে বিশিষ্ট ব্যবসায়ী তুষার রায় তাকে নিয়ে দেওয়া এসব বক্তব্যের কড়া সমালোচনা করে বলেন,আমি সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই পেশায় আমি একজন ব্যবসায়ী সেই সূত্রে এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গেই আমার সুসম্পর্ক রয়েছে আমি সবসময় নিজ সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এস এম পলাশের ওপর হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে জড়িয়ে যারা মিথ্যা বক্তব্য ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে, আমি তাদের এসব মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন মোংলা উপজেলা ও চিলা ইউনিয়নের কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আমার পূর্বেও কোনো শত্রুতা ছিল না, এখনও নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
এদিকে, তুষার রায়ের প্রতি এমন অপপ্রচারে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসীও মোংলা উপজেলার চিলা ইউনিয়নের কলাতলা এলাকার বাসিন্দারা জানান, বাবু তুষার রায় একজন অত্যন্ত সহজ-সরল ও পর-উপকারী মানুষ এলাকার মানুষের যেকোনো বিপদে-আপদে তিনি সবসময় সামনে থাকেন। বিশেষ করে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন উৎসবে তিনি মুক্তহস্তে সহযোগিতা করেন। তাকে নিয়ে এ ধরনের ভিত্তিহীন মন্তব্য করা কোনোভাবেই সমীচীন হয়নি বলেও মন্তব্য করেন তারা।
এ বিষয়ে চিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজাদুর রহমান বলেন, বাবু তুষার রায় অত্যন্ত ভালো মনের একজন মানুষ। কোনো সত্যতা ছাড়াই তাকে নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য করা একদমই অনুচিত। কোনো অরাজনৈতিক ও সম্মানিত সমাজসেবককে ঘিরে রাজনৈতিক কর্মসূচিতে এধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মিথ্যা বক্তব্য প্রত্যাহার ও অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত