মো: মন্জুরুল কাদের সরকারঃ
অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সম্মেলনটি তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।
বিশ্বের অন্যতম বৃহৎ এই জলবায়ু সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সনদের ১৯৭টি পক্ষ ১৯৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেবেন। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থা (এনজিও) এবং নাগরিক সমাজের প্রতিনিধিসহ প্রায় এক লাখ অংশগ্রহণকারীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত