মো.শাহীনউজ্জামান শাহীন স্টাফ রিপোর্টারঃ
চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল সাপ্তাহিক উদ্যোক্তা পত্রিকা। পত্রিকারটির সফলতার পাঁচ বছরে আস্থার নতুন অঙ্গীকার, সার্বজনীন আস্থা, ভালোবাসা ও সহযোগিতায় 'উদ্যোক্তা' পত্রিকা প্রতিষ্ঠার ৫ম বর্ষে পদার্পণ ও সফলতার সঙ্গে অতিক্রম করতে গৌরবময় ৫ বছরে পদার্পণ করল উদ্যোক্তা
৫ম বর্ষে পদার্পণ উদ্যোক্তা পত্রিকার প্রতিষ্ঠা
বার্ষিকী উদযাপন অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর পরিবেশে।
৫ম বর্ষে উদ্যোক্তার প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঢাকার আভিজাত্যে
এলাকার পুরান ঢাকার খন্দকার কনভেনশন সেন্টারে সকাল ১০ টায় সাপ্তাহিক উদ্যোক্তা পত্রিকার আনুষ্ঠানিকতা শুরু হয়।
উদ্যোক্তা পত্রিকা পরিবারকে শুভ মাহেন্দ্রক্ষণে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাতে আসা দেশের
বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগন, জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকগণ,
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, কবি, সাহিত্যিক, লেখক, সমাজের গুণি ব্যক্তিজনদের পদচারণায় মুখরিত হয় উদ্যোক্তা পত্রিকার অনুষ্ঠানস্থল
খন্দকার কনভেনশন সেন্টার। এসময় উদ্যোক্তা পরিবারের সম্পাদকমন্ডলীর সভাপতি শিল্প উদ্যোগক্তা দেশবরেণ্য শিল্পপতি খন্দকার গ্রপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক, শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর প্রাক্তন এ্যাক্টিং প্রেসিডেন্ট
স্বনামধন্য ব্যবসায়ী খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন। নিমন্ত্রিত অতিথিদেরকে বরণ করে নিতে খন্দকার কনভেনশন সেন্টারের প্রবেশপথে ৫ম বর্ষ পদার্পণ অনুষ্ঠানে আগত অতিথিদের কে শুভেচ্ছা জানান খন্দকার রুহুল আমিন সিআইপি।
উদ্যোক্তা পরিবারের মিলনমেলা অনুষ্ঠানটি পরিচালনা করেন উপস্থাপক ও
রন্ধন শিল্পী হাসিনা আনসার পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সোহেল হোসেন সহ উদ্যোক্তা পত্রিকার কলাকৌশলী, সাংবাদিকগন, বিজ্ঞাপন দাতা, জেলা, উপজেলার প্রতিনিধিগণ সহ উদ্যোক্তা পত্রিকার সকলে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আসার পর অতিথি বরণ ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতার শুভ সূচনা করেন খন্দকার রুহুল আমিন, সম্পাদক সোহেল হোসেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিলা উদ্যোক্তাদের নান্দনিক স্টলগুলো ছিল দেখার মত। প্রধান অতিথি আব্দুল হামিদ এমপি খন্দকার রুহুল আমিন, সোহেল এইচ স্টলগুলো পরিদর্শন করেন।
এরপর অতিথিদের কে সম্মাননা প্রদান সহ র্যাফেল ড্রতে উদ্যোক্তা মিলনমেলায় পুরো দিনটি প্রাণবন্ত হয়ে উঠেছিল উদ্যোক্তাদের জন্য। চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষের উদ্যোক্তা পত্রিকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৭ সংসদীয় আসনের এমপি আলহাজ্ব হামিদুর রহমান হামিদ,
আমন্ত্রিত অতিথি ছিলেন বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব নবাবগঞ্জের সভাপতি জাজ ড.আবুল হোসেন খন্দকার বীর মুক্তিযোদ্ধা।
উদ্যোক্তা পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি খন্দকার রুহুল আমিন তার বক্তব্যেয় বলেন, দেশের খ্যাতমান গুণিজনদের মূল্যবান দিকনির্দেশনা ও শুভকামনা আমাদের উদ্যোক্তা পত্রিকা পরিবারের আগামী পথচলা কে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য জ্ঞান, অনুপ্রেরণা ও সম্ভাবনার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে 'উদ্যোক্তা' ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।
এই অর্জন শুধু আমাদের নয়, এটি আমাদের প্রতিটি পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, প্রতিনিধি ও শুভানুধ্যায়ী, সহযোগী এবং দেশের অসংখ্য উদ্যোক্তার সম্মিলিত অর্জন।
সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে তিনি আর বলেন, আপনাদের আস্থা আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। একসঙ্গে গড়ি সম্ভাবনাময়, উদ্ভাবনী ও সমৃদ্ধ বাংলাদেশের উদ্যোক্তা ভবিষ্যৎ।
প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল হামিদুর রহমান হামিদ বলেন, উদ্যোক্তাদের পাশে তিনি সবসময় থাকতে চান, যেকোন সহযোগিতায় তিনি পাশে থাকবেন বলে নারী উদ্যোক্তাদের আশ্বস্ত করেন। সেই উদ্যোক্তা পত্রিকার উত্তর উত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
আমন্ত্রিত অতিথি জেলা ও দায়রা জজ ডক্টর আবুল হোসেন খন্দকার পিএইচডি তিনি বলেন, উদ্যোক্তা পরিবারের সাথে আমরা আছি, থাকবো, আপনাদের এগিয়ে যাওয়ার শুভ কামনা করছি।
৫ম বর্ষ পদার্পণে উদ্যোক্তা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে উদ্যোক্তা পরিবারকে শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র সাংবাদিক, ঢাকা নিউজ এক্সপ্রেস ডট কম ও ঢাকার কাগজ ডট কমের সম্পাদক ও প্রকাশক মাসুদ রানা হানিফ,
আধুনিক সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর চেয়ারম্যান মানবাধিকার কর্মী মাহবুবুল ইসলাম, ঢাকা মিল্লাত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী বখতিয়ার হোসেন শ্যামল, আল তামিম অভারসীজ এর এক্সিকিউটিভ মার্কেটিং বিশিষ্ট ব্যবসায়ী টিটু ভূইয়া সহ দেশের স্বনামধন্য কবি সাহিত্যিকগণ উদ্যোক্তা পরিবার কে শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত