মো.মাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি ও লোগাং জোনের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ০৩ আগস্ট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বেশ কয়েকটি সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে এসব সামগ্রী বিতরন করা হয়।
পানছড়ি ৩ বিজিবির অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) উপস্থিত থেকে প্রতিষ্ঠান প্রধানদের কাছে এসব সামগ্রী তুলে দেন।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে-পশ্চিম দমদম বায়তুল নুর জামে মসজিদে ১২০ ওয়াটের একটি এমপ্লিফায়ার; মোল্লাপাড়া মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় ১টি কাঠের র্যাক, ১টি কাঠের টেবিল ও ৫টি প্লাস্টিকের চেয়ার; মধ্যনগর আলীম মাদ্রাসায় চার আসনের ৫ জোড়া কাঠের বেঞ্চ, ১টি কাঠের টেবিল ও ৫টি প্লাস্টিকের চেয়ার এবং মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি স্টেবিলাইজার।
বিতরন শেষে জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও মেলবন্ধন সুদৃঢ় রাখতে এবং অবহেলিত প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবির এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত