তারিখ লোড হচ্ছে...

মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ

পাঠক সংখ্যা
638

নিজস্ব সংবাদদাতাঃ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাথরুম ও প্রধান শিক্ষকের কক্ষ নির্মাণকাজ সম্পূর্ণ শেষ না করেই প্রায় ৪৬ লাখ ৮০ হাজার টাকা বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী (তদারকি কর্মকর্তা) ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হস্তক্ষেপ নিশ্চিত করা হোক। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জানিয়েছেন লৌহজং উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর।

এলজিইডি সূত্রে জানা যায়, PEDP-4 প্রকল্পের আওতায় দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বনস্যান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম ও প্রধান শিক্ষকের কক্ষ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য ৫৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা প্রাক্কলন করা হয়। পরে মেসার্স মোজাম্মেল এন্টারপ্রাইজ-এর সঙ্গে ৪৬ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা মূল্যের চুক্তি সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ২৮ জানুয়ারি কাজ শুরু হয়ে একই বছরের ২৩ জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, বিভিন্ন কাজ অসম্পূর্ণ থাকা অবস্থায় ২০২৬ সালের ২৩ মে প্রকল্পের সম্পূর্ণ বিল পরিশোধ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়গুলোতে এখনও রঙের কাজসহ বিভিন্ন কাজ অসমাপ্ত রয়েছে। অথচ প্রকল্পের শতভাগ বিল উত্তোলন করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আটিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা পারভীন বলেন,
“এলজিইডি অফিস থেকে আমাকে স্বাক্ষর দিতে বলা হয়েছিল। আমি স্বাক্ষর দেওয়ার পর ঠিকাদার বিল তুলে নিয়েছে। এখনও রঙের কাজ বাকি রয়েছে। বাথরুমের চাবি দেওয়া হয়নি, প্রধান শিক্ষকের কক্ষও বুঝিয়ে দেওয়া হয়নি। ঠিকাদারকে বারবার ফোন করলেও তিনি সময়ক্ষেপণ করছেন। বিষয়টি ইঞ্জিনিয়ার সাহেবকে জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি।”

অভিযোগের বিষয়ে মেসার্স মোজাম্মেল এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী মোজাম্মেল হক বলেন,
বিল সম্পূর্ণ উত্তোলন করা হয়েছে। জানালা ও রঙের কিছু কাজ বাকি আছে। সেগুলো দ্রুত সম্পন্ন করে দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ও তদারকি কর্মকর্তা কাজী ফারুক বলেন,
কাজ সম্পন্ন হওয়ার পরই বিল পরিশোধ করা হয়েছে। কোথাও কোনো কাজ বাকি নেই। সব প্রতিষ্ঠানের ছাড়পত্র আমাদের কাছে রয়েছে।

লৌহজং উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর বলেন,
বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি কোনো কাজ বাকি থাকে, তাহলে সেটি সম্পন্ন করানো হবে। সর্বোচ্চ ১০ হাজার টাকার মতো কাজ বাকি থাকতে পারে। কাজ না করে তো ৪৬ লাখ টাকা নেওয়া হয়নি।

কাজ সম্পূর্ণ না করেই বিল পরিশোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
জুন ২০২৬-এ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। সে সময় যদি ঠিকাদার কিছু কাজ শেষ করতে না পারে এবং বিল উত্তোলন না হয়, তাহলে সরকারের পক্ষ থেকে পরে সেই অর্থ পাওয়া যেত না। তবে অফিসিয়ালি কাজ শেষ না করে সম্পূর্ণ বিল উত্তোলনের কোনো সুযোগ নেই। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন,
বিষয়টি সম্পর্কে বিস্তারিত না জেনে এ মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না।

অন্যদিকে, মুন্সিগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম-এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাত অতিরিক্ত আইজিপি ও ডিআইজিকে বদলি

স্টাফ রিপোর্টার॥ পুলিশের সাত অতিরিক্ত আইজিপিকে নতুন দায়িত্ব দিয়েছে সরকার।বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সদ্য ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া চার কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে- মো. হুমায়ুন কবিরকে পুলিশ সদরদপ্তরে, জামিল আহমদকে পুলিশ সদরদপ্তরে, ওয়াই এম বেলালুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি এবং মীর রেজাউল আলমকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল করা হয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন। ২ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া এই চার কর্মকর্তাকে স্বপদে থেকে তাদের দায়িত্ব পালন করতে বলা হয়। এছাড়া সারদার প্রিন্সিপাল আবু হাসান মুহম্মদকে তারিককে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানকে হাইওয়ে পুলিশের প্রধান এবং হাইওয়ে

আরও পড়ুন
language Change